জীবনে কখন যে কি রং বদলায়
কেউ জানে না!
সন্ধ্যার আকাশের মতো
বদলে চলে যায়।
সেই রং এ থাকে অফুরন্ত
বিষাদ মেশানো হাসি।
কখনো বা অনেক কান্নার মাঝেও থাকে আনন্দ
কখনও বা আনন্দের মাঝে থাকে গুমরে গুমরে রোদন।
যাকেই তুমি বাসবে ভালো,
সেই! সেই একদিন দিয়ে যাবে তোমায়
দুঃখের ফুলে ভরা ফুলদানী।
সেইদিন নিজেকে পারবে তো ঠিক রাখতে?
তাই ফিরে এসো,এই ভালোবাসার মোহ থেকে।
এই পৃথিবী তে কেউ কারোর কথা শোনে না,
দেহকে বন্দী করা যায়,কিন্তু মন?সে তো স্বাধীন,
তাই ফিরে এসো,তাই ফিরে এসো।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



