মেয়েটির বয়স একুশ বছর,ছেলেটির সাতাশ।
মেয়েটা ছটফটে,চেলেটা সিরিয়াস।
প্রথম পরিচয় formal, no friendship
মেয়েটা সাদামাটা,ছেলেটা Attactive
কথা হতো মাঝেমাঝে ইয়ার্কি দু একবার
মেয়েটা প্রান খোলা ছেলেটা reserved.
এভাবে কাটল বছর খানেক,একদিন হঠাৎ
ছেলেটা বন্ধ করল কথা,মেয়েটা অবাক।
মেয়েটা একটু শান্ত হল,একটু বেশী কষ্ট পেল
ছেলেটা থাকে দূরে দূরে,বেশ কটাদিন কেটে গেল
তারপর একদিন বর্ষা এল বাইরে জলোচ্ছ্বাস
মেয়েটার চোখ ছলছল ,ছেলেটা উদাস
মোবাইলে একটা মেসেজ এল-unknown number.
"খুব দেখতে ইচ্ছে করছে -দেখতে চাই একবার।"
দু চোখে বর্ষার ধারা-বাইরে বৃষ্টি অঝোর
মেয়েটির রিপ্লাই- "চোখ বন্ধ কর"
মেয়েটির বয়স একুশ,ছেলেটির সাতাশ
মেয়েটির নাম বৃষ্টি ,ছেলেটি আকাশ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



