পাগলী তোকে মিস্ করি
তোর সেই ছোটো ছোটো পাগলামী
আর অনেক অভিমান----
সত্যি বলতে কালের স্রোতে,
সেগুলো আজ ম্লান।
তোর জীবন এখন ভরে উঠেছে-
হাজার ফুলের রঙে,
আজও আমি কাটাতে চাই,
পাগলী তোর সঙ্গে।
পাগলী তোকেও মিস্ করি
আর তোর নীল সাইকেলে,
পুকুরের পাশে বসা
সেই সোনালী বিকেলে-
ফিরে আ্য় তুই তোর আমার সব
ভুল বোঝাবুঝি ভেঙে,
সত্যিই আজ কাটাতে চাই
পাগলী তোর সঙ্গে।
পাগলী অনেক মিস্ করি তোকে
তোর সব পাগলামী, আধচটা নেলপালিশ,
আর তোর সেই অকারন,সত্যি মিথ্যে নালিশ।
মিস্ করি তোর অনেক অনেক ক্ষনস্থায়ী ভালোবাসা,
খুঁজতে গেলেই হারিয়ে যাস-------
এর চাইতে ভালো ছিল তোর,না বলা রুপকথা।
তোর নিরবতা জড়িয়ে আছে মনের প্রতিটি অঙ্গে,
আজ একটিবার কাটাতে চাই ,
পাগলী তোর সঙ্গে।
পাগলী তুই ভালো বেসেছিলি
সত্যিটা না জেনে_
আমিও তখন উড়েছিলাম মিথ্যে হাওয়ায় ভেসে,
মিথ্যে প্রেমের পরিণতিতে এই লেখা ছিল শেষে?
সুখের প্রদীপ নিভিয়ে গেল,এক নিমেষে।
ফিরে আসতে পারবি না তুই
এই দুরত্বের পাঁচিল ভেঙে
কিন্তু আজও কাটাতে চাই----
পাগলী তোর সঙ্গে।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



