অন্যরকম ভোরবেলা
২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এটা একটা অন্যরকম ভোরবেলা,
সকালের চা বিস্কুটের অপেক্ষায় রত......
আগাছা আর শ্যাওলার বিব্রত পাঁচিলে....
স্থির দু-চোখ ,অতীতে ফেলে আসা একটা আবছা দুঃস্বপ্নের কথা ভাবে।
এটা একটা বৃষ্টিস্নাত ভোরবেলা,
এখন আড়মোড়া ভাঙা শহরের বুক থেকে সতেজতার ঘ্রান এলেও
বাতাসে কোথাও একটা বিষন্নতার গন্ধ মিশে আছে,
যে ঘ্রানশক্তি আমি ছাড়া আর কারোর নেই।
এটা সেরকম একটা ভোরবেলা,
যখন আমি নিজ হৃদস্পদন শব্দেও বিরক্ত হ্য়
আর মা রেডিও চালিয়ে পাড়া মাতিয়ে রাখে.............
এখন অবশ্য রেডিও থেমে গেছে
টেবিল হাতড়ে দেখি ফাঁকা চায়ের গ্লাসটা সশব্দে মেঝেতে পড়ে গেল
কখন চা খেয়ে নিয়েছি!
কবি মানুষ তো?ওতো খেয়াল থাকে নাকি?
এখন আবার বৃষ্টি শুরু হয়েছে।
টিনের ছাদে বৃষ্টির শব্দটা
কতকটা বেড়েছে বইকি।
যেন পৃথিবীর এক নিবিড় অস্থিরতা।
বেলা বাড়ছে.....এভাবেই কাটল
অলসটার ধাপে মোরা একটা বিষন্ন ভোরবেলা 

সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬


বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,...
...বাকিটুকু পড়ুনগণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন