একে এখন রাত এগারোটা বেজে গেছে, তায় শিরোনাম-টাতেই কেমন একটা বে-আইনি গন্ধ! প্রবল আশঙ্কা হচ্ছে যে এই নেহাত নিরামিষ ব্লগ-টাও হয়তো নজরদারির আওতায় পড়ে যেতে পারে। আসলে এই মাত্র আমি সপরিবারে শাহরুখের 'ডন' (২০০৬?) দেখে উঠলাম। সিনেমাটা দেখার পর স্বাভাবিকভাবেই যেসব কথা মাথায় আসে তাদের মধ্যে কয়েকটা মামুলি (মানে যা আর পাঁচজনের মাথাতেও আসবে), যেমন: শাহরুখ এখন আর এমন মার-কাটারি সিনেমা করে না কেন, অমিতাভের 'ডন'-এর তুলনায় এই সিনেমাটা ভালো হয়েছে না খারাপ, মূল গল্পের মাঝে কয়েকটা মোক্ষম "কহানি মে টুইস্ট" দিয়ে ফরহান আখতার ব্যাপারটা ভালো করলো না খারাপ, হেলেন-এর তুলনায় করিনা, বা জিনাত আমন-এর তুলনায় প্রিয়ঙ্কা চোপড়া কেমন করেছে.... এমন-ই আরো নানান ভাবনা। কিন্তু এসবের পাশাপাশি আরো কিছু ভাবনাও মাথায় আসে যাদের সঙ্গে শাহরুখের এই সিনেমার কোনো সম্পর্ক নেই, বরং সম্পর্ক আছে রাম গোপাল ভর্মার গ্যাংস্টার মুভি-গুলোর। এই দ্বিতীয় পর্যায়ভুক্ত সিনেমাগুলোর ডন-এদের মধ্যে কোনো পালিশ নেই, যা আছে তাকে এক-কথায় জান্তব নৃশংসতা ছাড়া কিছুই বলা যায়না। তাদের পৃথিবী আবর্তিত হয় কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ এবং মাৎসর্য-কে কেন্দ্র করে। তাদের মধ্যে ক্ষমতার জন্য লড়াই চলে অনবরত, কিন্তু সেই ক্ষমতার পরিণতি রবিন-হুড হওয়াতে নয়, বরং আরো বেশি অসহায় মানুষকে এই শাসন-শোষনের আবর্তে টেনে আনায়। শাহরুখ বা সলমনের মতো সুপারস্টারদের পক্ষে কি কোনো দিন এই মানুষরূপী পশুদের পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব? মনে তো হয় না, আর তাই 'ডন-২' দেখে আমরা হয়তো মোহিত হবো (ঋত্বিক রোশন যদি শুটিং করেই 'ফিদা' হতে পারে তাহলে দেখার পর আমরা 'বাক-শক্তিহীন হলে দোষ কী?), কিন্তু তাকে "বাস্তবানুগ" বলাটা বোধহয় সত্যের অপলাপ হবে, তাই না?
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।