শেষ ব্লগ লেখার পর পাক্কা ৭ দিন কেটে গেছে, এমনকি এটাও মনে হতে শুরু করেছে যে আমার এই ক্ষুদ্র-তুচ্ছ জীবনে লেখার মতো আছেটা কী যে আমি দক্ষিণ আফ্রিকা-য় প্র্যাক্টিস-রত ভারতীয় দলের মতো একলা অফিস-বাড়িতে বসে থেকে ঘাড় গুঁজে পড়ে থাকবো কম্পিউটারের সামনে, এমন সময় সেই ঘোষণা যার ঠেলায় এক-ই সঙ্গে এই ব্লগ লেখার সুযোগ (নতুন চিফ পোস্ট মাস্টার জেনারেল আসছেন রাত ৮-২০-র প্লেনে, ফলে আরো জনা ৪-৫ অফিসারের মতো এই অভাজন-কেও এয়ারপোর্টে থাকতে হবে, ফলে সন্ধেবেলা বৌ-এর সঙ্গে আড্ডা না মেরে ব্লগ লেখা!), এবং প্রেরণা (আমাদের ডিপার্টমেন্টে রাজা/রানি বদল-টা যে কতো গুরুত্বপূর্ণ তা লিখে বোঝানো সম্ভব নয়, সেই বাজারে এই ২০১০-১১-য় ইনি (মানে শ্রীমতী হুমেরা আহমেদ) হতে চলেছেন আমাদের তৃতীয় সি.পি.এম.জি। এর আগের প্রত্যেক বস-এর ক্ষেত্রেই যা করতে হয়েছে এখানেো অন্তত প্রথম ক'দিন তাই করতে হবে, মানে কথা একদম নয়, প্রশ্নের উত্তর যথা-সম্ভব সংক্ষিপ্ত রাখা, ফাইলে নোট একেবারে [প্রায় নির্মম ভাবে] টু-দ্য-পয়েন্ট রাখা, এবং ইষ্ট-নাম জপ করা যাতে এর আগের বসেদের আমলে নিতে বাধ্য হওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে পুরনো কাসুন্দি ঘাঁটা শুরু না হয়। তারপর যা থাকে কপালে....।
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।