অবশেষে আমি আবার ব্লগ লেখার পথে ফিরতে পারলাম। গত ১৫ই ডিসেম্বর আমাদের নতুন চিফ পোস্ট মাস্টার জেনারেল গুজরাটের দায়িত্ব নেবার পর থেকে আমার মোটামুটি হাঁড়ির হাল হয়েছে। যে প্রশ্নটা এরপর অবধারিতভাবেই ওঠে সেটা হলো: আমি এই মাস খানেক ধরে কী এমন রাজকার্যে ব্যাপৃত হয়েছি যে ব্লগ-টাও লিখে উঠতে/ সংসারের প্রয়োজনীয় কাজটুকু করতে/ মেয়ের সঙ্গে খেলতে যে সময়টা লাগে সেটাও বের করে উঠতে পারছি না? উত্তরটা এতোটাই সহজ যে লিখলে হাস্যকর শোনাবে: আমার কাজ বেড়ে গেছে। কীভাবে এই অভূতপূর্ব ঘটনাটা ঘটলো তার বিস্তৃত ব্যাখ্যা দিতে গেলে আমার পক্ষে আজকের এই ব্লগ-লেখাও শেষ করা সম্ভব হবে না, শুধু এটুকু লেখাই ভালো যে রাজা- (এক্ষেত্রে রানি)-বদলের সঙ্গে-সঙ্গে শাসন-পদ্ধতি বদলানোর কথা এতোদিন শুধু শুনেছিলাম, এবার দেখলাম। যে জিনিসের সঙ্গে এই বেচারার পদের-ই আদৌ কোনো সম্পর্ক নেই হঠাৎ সেগুলো শুধুই আমার এক্তিয়ার-ভুক্ত হয়ে গেছে! বড়ো প্রশ্ন: এতে কি আমি অখুশি? ছোট্ট উত্তর: না। এটা ঠিক যে এখন আমাকে রোজ সন্ধে সাড়ে সাতটা অবধি অফিসে বসতে হচ্ছে শুধু নিজের টেবিল-টা খালি করতে গিয়ে, এর সঙ্গে লেগেই থাকছে রাত প্রায় এগারোটা অবধি হাবি-জাবি ফোন, তবু এতো দিনে আমার মনে হচ্ছে যে এই অফিসে ফাইলে সই করা ছাড়াও আমার কিছু করার আছে, মোটা মাইনে আর অনেক সুযোগ-সুবিধের বিনিময়ে আমার অফিসকে কিছু দেওয়ার-ও আছে। কিন্তু এর পাশাপাশি আর একটা কঠোর বাস্তব-কেও উপেক্ষা করা যাচ্ছে না: আমি খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছি, এবং এটা শুধু শারীরিক ক্লান্তি নয়! নিজের কাজের পাশাপাশি অন্যের বোঝা বওয়াতে কি গৌরব আছে তা আমার জানা নেই, কিন্তু এটুকু জানি যে প্রশাসনের ভাষায় এর একটা সহজ নাম আছে: বোকামি। তাই আগামি কয়েক দিনে আমার সব থেকে বড়ো কাজ হবে একটাই: অফিসে কয়েকজন আক্ষরিক-অর্থে "কাজের" লোক খুজে বের করা, যারা আমাকে "গুরুত্বপূর্ণ" হওয়ায় ঠুনকো অহংকারটাকে অক্ষুণ্ন রেখেও মেয়ের সঙ্গে খেলার, বৌ-এর সঙ্গে সাংসারিক আলোচনা করার, এবং অতি অবশ্যই ব্লগ লেখার সুযোগ-টুকু করে দেবে! আশার আশায়, ভবের আশায়, ইত্যাদি-ইত্যাদি!
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।