somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

থিম!

২৩ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনাম পড়ার পরেই পাঠক যদি ভাবেন যে আমি কলকাতার পুজোর তত্বতল্লাশ নিয়ে লিখতে বসেছি, তাহলে একটু ভুল হবে। আজকের বিষয়বস্তু: পুজোর নয়, সিনেমা-সিরিয়ালের থিম। আশির দশকের মাঝামাঝি, যখন বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে আমাদের মতো অভাগা পশ্চিমের বাঙালিরা দূরদর্শনের ভয়াবহ প্রোগামের বাইরেও খাঁটি বিনোদন খুঁজে পেতো বুধবার রাত সাড়ে আটটায় (বাংলাদেশে রাত ন'টায়) সম্প্রচারিত সিরিয়ালগুলোতে, তখন সিরিয়ালের সূচনায় হওয়া মিউজিক (তখন কী করে জানবো যে একেই থিম বলে?)-টা শুনতে পেলেই মনটা পড়া থেকে পালাতো। সৌভাগ্যক্রমে, সি.পি.এম-শাসিত বাংলায় ইংরেজির এমন-ই দুর্দশা হয়েছিলো যে ইংরেজি সিরিয়াল দেখেও অন্তত যদি কিছুটা ইংরেজি শেখা যায়, এই আশায় বাড়িতে এই সিরিয়ালগুলো দেখার ওপর নিষেধাগ্ঞা তো ছিলোই না, বরং ঐ অনুষ্ঠানগুলোই ছিলো সে-যুগের ফ্যামিলি-ভিউয়িং। এই ধারায় প্রথম যে সিরিয়াল-টা আমাদের আক্ষরিক-অর্থে 'ফিদা' করে দিয়েছিলো সেটা হলো "ম্যাকগাইভার"। "নাইট রাইডার" [যে সিরিয়ালের মাধ্যমে পরবর্তীকালে "বে-ওয়াচ"-খ্যাত ডেভিড হ্যাসেলহফ-এর আত্মপ্রকাশ] হয়তো কালের নিরিখে এর আগে এসেছে, কিন্তু আমাদের কাছে ম্যাকগাইভারের কোনো জবাব ছিলো না। কিন্তু সিরিয়াল শুরুর আগে মিউজিক (মানে থিম) দিয়ে মাতানোর ব্যাপারে অপ্রতিদ্বন্দ্বী ছিলো দুটো সিরিয়াল: "এয়ারউল্ফ" এবং "স্ট্রিট হক"। ইউ টিউবে এই থিমগুলো এখন সহজলভ্য, কিন্তু সেদিনের সেই রোমাঞ্চটা হারিয়ে গেছে বয়সোচিত ধীরতায়। তবু, মানুষ নিজের অতীত-কে একটা সময় রোমান্টিক চোখে দেখতে বাধ্য হয়, কারণ বাস্তবের নিস্তরঙ্গ জীবনের তুলনায় সেই আধা-কাল্পনিক অতীতেও কিছু আকর্ষণীয় উপাদান সে খুঁজে পায়। আমি কিন্তু এই থিম-গুলোতে তার থেকে কিছু বেশিই পাই: মনে পড়ে যায় যে একটা সময় জীবন কতোটা সরল ছিলো যাতে এই বিশুদ্ধ পলায়নবাদী বিনোদনকেও মনে হতো স্রেফ অভাবনীয়। এখন আমি বুঝে গেছি যে এতো সহজে পালানো যায় না: না ভিলেনের কবল থেকে, না বসের খ্যাঁড-খ্যাঁচানি বা ট্যাক্সের হ্যাপা থেকে। তবু, এই থিমগুলো এখন-ও নতুন, এখন-ও দারুণ!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×