somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইসক্রিম আবিষ্কার ............।

১২ ই নভেম্বর, ২০১১ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইসক্রিম একেবারে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি ভার। ছোট থেকে বড় সব বয়সের মানুষের মধ্যেই আইসক্রিমের চাহিদা বেশি। কোনোদিন আইসক্রিম খায়নি এমন মানুষ খোঁজার চেষ্টা করা আর আকাশে তারা গুনতে যাওয়া প্রায় একই কথা। মজাদার ও লোভনীয় খাবারটি তৈরি নিয়ে যে কত গালগল্প প্রচলিত তার ইয়ত্তা নেই। সে অনেক অনেক আগের কথা। ৩৭ থেকে ৬৮ খ্রিস্টাব্দের দিকে গল্পের শুরু। রোমের সম্রাট নিরোর সময়ের কথা। এক সন্ধ্যায় তিনি তার দাস-দাসীকে সঙ্গে নিয়ে বেহালা বাজাচ্ছিলেন। সময়টি ছিল গরমকাল। হঠাৎ তার ঠাণ্ডা খেতে ইচ্ছা হলো। তাই শুনে দাস-দাসীরা ছুটে গেল পাহাড়ের চূড়ায়। সেখান থেকে বরফ সংগ্রহ করে তার সঙ্গে মধু আর ফলের রস মিশিয়ে সম্রাটকে খেতে দিল। সম্রাট মিষ্টি বরফ পেয়ে খুব খুশি হলেন এবং দাস-দাসীদের পুরস্কৃত করলেন। এরপর গরমকাল এলেই সম্রাট নিরোর জন্য এই মিষ্টি বরফ বানানো হতো। এটাই পৃথিবীর ইতিহাসে প্রথম আইসক্রিম খাওয়ার ঘটনা। দীর্ঘদিন আর আইসক্রিমের খবর পাওয়া যায়নি।

এমনি করে দীর্ঘ ১৩০০ বছর কেটে গেল। ১২৬০ সালে কুবলাই খান জানতে পারলেন, তার রাজ্যে আইসক্রিম নামের উপাদেয় খাদ্যটি তৈরি হচ্ছে। তখন তিনি এ খাদ্যের দিকে বেশ মনোযোগ দিলেন। এ খাবারটি সম্রাটের খুবই পছন্দ হলো। তাই তিনি ঘোষণা করলেন, এ খবর যেন পড়শী রাজারা জানতে না পারে। কেননা তিনি চাননি এরকম একটি মজাদার খাবারের কথা অন্য কেউ জানুক। কিন্তু কুবলাই খান না চাইলে কি হবে, এই মজার খাবারের কথাটি একদমই চাপা থাকল না। ঠিক সে সময় জাহাজে চড়ে ভারত প্রদক্ষিণ করছিলেন বিখ্যাত পর্যটক মার্কোপোলো। পথিমধ্যে, দূরপ্রাচ্যে গিয়ে মার্কোপোলো খেলেন সুমিষ্ট বরফ। তিনিও এই বরফ খেয়ে যারপরনাই মুগ্ধ। ঠাণ্ডা সুমিষ্ট বরফখণ্ড তার এতই ভালো লাগল যে, তিনি এর তৈরি প্রণালী জানার ব্যাপারে ভীষণ আগ্রহী হয়ে ওঠেন। শেষপর্যন্ত সফলও হন তিনি। ফেরার পথে তাই এই মজার বরফ তৈরির উপকরণ ও প্রস্তুতপ্রণালী সঙ্গে নিতে ভুললেন না। দেশে ফিরে গিয়ে মার্কোপোলো খাবারটি তৈরি করলেন এবং সবার কাছে প্রশংসিত হলেন। ক্রমেই খাবারটি জনপ্রিয় হয়ে উঠল। আর এভাবেই ১৫০০ সালের মধ্যে সমগ্রবিশ্বে এ মজাদার খাদ্যটির কথা ছড়িয়ে পড়ল। সে সময়ের ভালো খাবার রাজাদের দরবারে পেঁৗছে যেত। সত্যি বলতে গেলে বলতে হবে সব ভালো খাবারই মূলত তৈরি হতো রাজাকে খুশি করা এবং সন্তুষ্ট করার জন্য। কেননা তখনকার দিনে রাজারাই ছিলেন সবকিছুর পৃষ্ঠপোষক। নতুন খাবার তৈরির জন্য তাদের পাচকরা দিন-রাত পরিশ্রম করে বিভিন্ন পরীক্ষা চালাতেন। আইসক্রিম নিয়েও রাজার পাচকরা কম পরীক্ষা চালাননি। এভাবেই একসময় বরফের সঙ্গে ক্রিম মিশিয়ে এক ধরনের উপকরণ তৈরি করা হয়।

নতুন এই উপকরণের নাম দেয়া হলো 'ক্রিম আইস'। তবে বরফের সঙ্গে শুধু ক্রিমই থাকত, তা নয়। বরং খাবারটিকে সুস্বাদু করে তোলার জন্য বিভিন্ন উপাদান মেশানো হতো। এর মধ্যে মধু, ফুলের রস, মাখন প্রভৃতি। এভাবেই ক্রিম আইস দিয়ে বরফের খাবার তৈরি হতে থাকল। ধীরে ধীরে 'ক্রিম আইস' নামটি হয়ে গেল আইসক্রিম। আর সে সময় থেকে সবাই খুব করে আইসক্রিম খেতে শুরু করল। আইসক্রিম ছড়িয়ে পড়ল বিশ্বের প্রতিটি দেশে এভাবেই।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×