somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূল্যহীন স্বপ্ন এবং চলমান স্বদেশ

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

"আমার স্বর্গীয় বাবা ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ডোম। আমি যখন ১০ম শ্রেণীতে পড়ি বাবা তখন ওপারের ডাকে আমাদের ছেড়ে চলে যান। বাবার ক্যান্সার ছিল। আর্থিক অনটনের কারনে আমি আর মা আমার বাবার ঠিকমত চিকিৎসা দিতে পারিনি। বাবা মারা যাওয়ার পর মা খুব বেশি নিঃসঙ্গ হয়ে যান। সংসারে তখন কেবল আমি আর মা। থাকতাম কমলাপুরের বস্তিতে। আমি অপ্রাপ্তবয়স্ক বালক ছিলাম বিধায় মা আমাকে সংসার চালানোর কাজ নিতে দেয়নি। মা নিজে কোন এক সাহেবের বাড়িতে গৃহকর্মীর কাজ জোগাড় করে নিয়েছিলেন।

মা আমাকে নিয়ে খুব স্বপ্ন দেখতেন। মায়ের সেই স্বপ্ন হৃদয়ে ধারন করেছিলাম আমি। কত রাত যে ঘুমাইনি সে কথা আজ অব্দি মনেই পড়েনা। ঘুমকে জীবন থেকে তাড়িয়ে দিয়েছি আমার বিধবা মাকে খুশি করার প্রয়াসে।

আমি মাকে কাঁদতে দেখেছি। মা নীরবে কেঁদেছে। আমার অনাকাংকিত উপুস্থিতিতে মা হচকিত চিত্তে পরনে মোটা সুতোর শাড়ীতে চোখ মুছে নিয়েছে যেন আমি বুঝতে না পারি। আমি বুঝেও না বোঝার ভানে সব দেখেছি।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যখন এ প্লাস পেয়েছিলাম মাকে হাঁসতে দেখেছি আমি। তখন থেকে পণ ছিল মায়ের স্বপ্ন অপূর্ণ থাকতে দেবনা। পৃথিবী ভুলে গিয়েছিলাম আমি।

গত শুক্রবার পরীক্ষা দিয়েছিলাম মেডিকেলে। প্রশ্ন যথেষ্ট সহজ ছিল। তবে আমি দেখেছি আমার পরিচিত অনেকে যারা বায়োলজি ঠিক মত বোঝে না তারা সব ৯৬-৯৮ টা প্রশ্ন দাগিয়ে এসেছে সেখানে আমি মাত্র ৮৭ টা। আমার প্রশ্ন দাগানোয় ৪ টি ভুল হয়েছিল।
আজ মেডিকেলের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমার এডমিশন মার্ক ৮২। আমি মেধা তালিকায় নেই।
খুব জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হচ্ছে।

মা,
আমি আজ ব্যর্থ। আমি পারিনি তোমাকে ডাক্তারের মা বানাতে। তোমার স্বপ্ন আমি পুরন করতে পারিনি। ওরা টাকা দিয়ে তোমার-আমার মত ভিখেরিদের স্বপ্ন কিনে নিয়েছে। মা আমরা তো বস্তিতে থাকি। আমাদের স্বপ্নের কতই বা দাম বল? হয়তো ৫/৭ লাখ টাকা, তার বেশি না।

ওমা,
তুমি কান্না করোনা মা। দেখ আমি রিক্সা চালিয়ে তোমাকে দু-বেলা দুমুঠো মোটা চালের ভাত কিনে দিতে পারব মা।"

কথাগুলো আমার না। আমাদের দেশের হাজার স্বপ্নবাজের। যাদের স্বপ্নগুলো চুচিল শ্রেণীর ৫/৭ লক্ষ টাকার বিনিময়ে পদদলিত হয়েছে। মেধা-যোগ্যতা সব থাকা সত্ত্বেও যাদের বেছে নিতে হয় রিক্সা চালনার মত কাজ। আমাদের কি একটুও লজ্জা পাওয়া উচিৎ না?
আপনাদের ছেলেমেয়ে গুলোকে হয়তো ৫/৭ লক্ষ টাকার বিনিময়ে ডাক্তার বানিয়ে ঘরে তুলছেন কিন্তু একটি বার কি ভেবে দেখেছেন, আপনার সন্তান ডাক্তার হয়ে ফুটপথে মলম বিক্রি ছাড়া কোন যোগ্যতাই অর্জন করতে পারবে না?
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×