somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিষাদ সূর্যরশ্মি (ছোটগল্প)

১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটার পর একটা সিগারেট টেনে ঘরটা অন্ধকার করে রেখেছে সুজন। সঙ্গী বলতে কেবল এই সিগারেটের ধোঁয়া আর বেসিনের কলটা থেকে টুপটুপ জল পড়ার শব্দ। সিলিং ফ্যানটা একটানা ঘুরেই চলেছে মাথার উপর। কিন্তু তাতে কি হবে! সুজনের কপাল দিয়ে ঘাম ঝরছে অনবরত। চিন্তার রেষ মাথায় নিয়ে কপালটা কুঁচকে সামনের দেওয়ালে সারিবদ্ধভাবে চলতে থাকা পিঁপড়েগুলোর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সীমাহীন ভাবনা ভর করেছে মস্তকে।

অনুপমার সাথে প্রেম দীর্ঘদিনের। আনুমানিক ছয়-সাত বছর তো হবেই। এই দীর্ঘসময়কার প্রেমজ সম্পর্ক এক ঝাটকায় নিঃশেষিত হবে ভাবতেই মাথার ভেতর কেমন যেন টিসটিসিইয়ে ওঠে।

কাল অনুপমার বিয়ে। বিয়ে যে হুট করে হচ্ছে এমনটি না। গত তিন চার মাস অনুপমা সুজনকে বেশ করে বিয়ের তাগাদা দিয়ে চলেছে। কিন্তু কি করার ছিল সুজনের! এমন নিরেট বেকারের হাতে কোন ভরসায় মেয়ে তুলে দেবে অনুপমার বাবা-মা? অনেক প্রচেষ্টা সত্ত্বেও কিছুতে কিছু মেলাতে পারেনি সুজন।

বিএ পাশের সার্টিফিকেট নিয়ে বছরখানেক দ্বারে-দ্বারে চাকুরি ভিক্ষা চেয়ে ব্যর্থ সুজন পেশা হিসেবে নিতে চেয়েছিল টেলিভিশন নাটকের পরিচালনার কাজ। সহকারী হিসেবে কাজও করেছে বছর তিনেক। এই জগতের মানুষের বেশ নামডাক। স্বপ্নবিভোর সুজন নিজেকে প্রধান পরিচালকের আসনে বসাতে কম চেষ্টা করেনি। ছুটে মরেছে গল্পকার থেকে স্যাটেলাইট চ্যানেল, আবার চ্যানেল থেকে প্রযোজক মহাদয়ের কাছে। একপর্যায়ে সবকিছু ঠিকঠাক হলেও বাধ সাথে তথাকথিত প্রযোজক মহাদয়।
“কাঁড়ি-কাঁড়ি টাকা ঢালবো তো দু-একটা মাগী না খসালে চলবে? মাগীর ব্যাবস্থা করো টাকা পেয়ে যাবে।”

তক্ষনি হতাশা খুব করে পেয়ে বসে সুজনকে।
“আরে এত কষ্ট করে সব জোগাড়-জন্ত করলাম আর এখন শালা মাগী চায়? শালা আমি কি তাহলে মাগীর দালাল?”

তবুও আবার নতুন করে ছুটতে শুরু করে। কিন্তু কোনভাবেই কোন ব্যাবস্থা হচ্ছে না। গল্প কিংবা টেলিভিশন রেডি হলেও প্রযোজক আর মেলেনা। যতদিনে প্রযোজক মেলে ততদিনে গল্পকার অন্য পরিচালক দিয়ে নাটক চালিয়ে দিয়েছে টেলিভিশনে।

শেষমেশ একপ্রকার হাল ছেড়ে দিয়ে বাড়িতে বসে সুজন। আর ঠিক এই মুহূর্তেই অনুপমার বিয়ে?

শুনেছে ছেলে নাকি স্কুল-মাস্টার। পাশাপাশি দু-চারটে টিউশানি করে। রোজগার বেশ ভালোই। এমন সোনার টুকরো ছেলে অনুপমার বাবা-মা কেনইবা হাতছাড়া করবে? তবুও সুজন আত্মপ্রশ্নবিদ্ধ।
“আরে! অনুপমার মা তো আমার আর ওর ভাব-ভালোবাসার কথা জানত অনেকদিন যাবত। তাহলে তো আর কয়টা দিন সবুর করতে পারতো নাকি?”
কিছুতেই যথার্থ উত্তর মেলে না।

সকাল থেকে সন্ধ্যাগড়িয়ে রাতের দ্বিপ্রহর শেষ। নির্ঘুম সুজন ভেবেই চলেছে। আজকের সূর্য বিষাদ নিয়ে উদয় হতে চলেছে সুজনের জন্য। অনুপমার হৃদয়রাজ্যের যে সিংহাসনে এতকাল সুজনের শাসন প্রতিষ্ঠিত সেখানে নতুন একজন রাজা হবে এটা ভাবা যায়?
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×