বিরহী বাতাস
০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
কৃষ্ণ ঠোঁটে উষ্ণ হাসি,এঁকে ছিলে ফাটাফাটি,
আমার সাথে হৃদয় নিয়ে করেছিলে মাতামাতি।
২.
পড়ন্ত বিকেলে ঘুমন্ত আদরে
কেউ ডাকেনি কাছে
তবু আমার মুখখানায় তার
আদর মাখা আছে।
৩.
তপ্ত আকাশ মত্ত করে
যখন তখন ছন্দ তুলে
জ্বালিয়েই যখন যাবে চলে
শূন্য আকাশ মাতাল হবে।
চলেই যদি যাবে তবে
হাত বাড়িয়ে ডেকে ছিলে যবে
মনেই কেন রাখনি
তুমি,আমার কষ্ট হবে।
৪.
ভাল না বেসেও আমি ভালবাসা পেলাম
কাছে না এসেও আমি তোমায় হারালাম।
৫.
কষ্ট পেয়ে নষ্ট হবো
এতো কষ্ট কোথায় পাবো
তোমার কাছে তাই চেয়েছি ধার
ভালবাসা না দিয়ে ফিরিয়েছো
কষ্ট না দিয়ে ফিরিওনা আর।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন