প্রীতিলতার কোরিডোরে অথবা হুডখোলা বারান্দার
রেলিঙ ঘেঁসে কতো রাত নিদ্রাহীন কেটে গ্যাছে -
মেহদী উৎসবে।
যার হাতে ছিল অসীম দক্ষতা এ কারুকার্যের ;
তার মুখ আর দেখা যেতনা ,
তবু হলের যে কোনায়ই থাকনা কেন --
এড়াতে পারতোনা মেয়েদের উৎপাত ।
আমিই কেবল নির্বিকার চেয়ে ভাবতাম --
"উফ ,মাগো মেয়েগুলোর কি ধৈর্য্য ;"
এমন ধৈর্য্যের রাত আমারো একদিন এলো ,
দু'হাত ভরে বোনেরা এঁকে দিল নানা আল্পনা ।
কমিউনিটি সেন্টারের ঝলশানো আলোয় জ্বলজ্বল করে উঠলো
মেহেদী রাঙ্গানো হাত ;
ওপক্ষের সুধীজন কেবল উল্টে -পাল্টে যাচাই করে নিল --
কনের হাত এতোটাই ফর্সা কিনা ।
সে পরীক্ষায় লেটার মার্কস পেয়ে উত্তীর্ন হলাম
নতুন বাড়ীতে ,নতুন বিছানায় --নতুন আঙ্গিনায় ।
এমন আয়োজন মোড়ানো দুটি হাত কেমন অবলীলায়
ঝড়াতে লাগলো তার জৌলশ।
ক্রমশ এ হাতে উঠে এলো লাল শাকের ডাট ,
কখনোবা লতির কালো স্পর্শে কলুশিত হলো নম্রতা।
কখনোবা অফিসের ভাড়ী ফাইল ,মার্কেটিঙের স্যাম্পল ;
সারাদিন চোলতে থাকা কলমের অবাধ বিচরণ ।
অনেকগুলো বছর কেটে গেল স্রোতস্বীনি নদীর মতোন ;
সেই কাঁচা রঙ আজ আর নেই .।
নিতান্ত অবহেলায় পড়ে থাকা দুটো হাত কোলে নিয়ে বোন বোললো --
চলো ,"তোমায় মেহদী পড়িয়ে দেই ।"
"যাতো যালাসনে,অমন ঠায় বসে থাকতে আমি পাড়বোনা "।
ঐ দিন আর নেই আপু --বলেই ;
পাঁচ মিনিটে সাজিয়ে দিল হাত দুখানা ।
লেকের ঠান্ডা জলেই ধুয়ে ফেললাম সুনিপূণ কারুকার্য ,
পূর্নিমার প্রথম আলো আছড়ে পড়লো ঘোলা জলে ;
সেই জল চোমকে দিল আমায় .।
প্রায় দশ বছর পর পুনরায় নিজেকে দেখা --
মুগ্ধ দু'চোখে শুধু চেয়ে রইলাম ;
যেন অপরিচিত অন্য রমনীর মেহেদী জড়ানো -
ভুবন ভোলানো রাঙ্গা দুটো হাত ।
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।