(১)
বাজারের ঝোলা হাতে হন্তদন্ত রমিজ আলী দাঁড়ালেন শুধু একটা উত্তর দেবেন বলে -"জ্বী ,আমি ভালই আছি ,আপনি ভালোতো ?" তখন তার কপালের ঘাম শার্টের বুক পকেট অব্দি পৌঁছে গ্যাছে ।ইলিশ মাছ কিনতে এসে জাটকা নিয়ে ঘরে ফিরছেন -বউয়ের অন্ধকার মুখখানা কেবল চোখে এসে লাগছে ,তার উপর ছোট ছেলেটার অসমাপ্ত বায়না ।
বাজার রেখেই অফিসের উদ্দেশ্যে রওনা হবেন -যেন টেকনাফ থেকে তেঁতুলিয়া । এমনি তার দূরত্ব ।
সরকারী অফিসে সাত হাজার স্কেলের রমিজ আলী না পারেন মাথা উঁচু করে বাঁচতে,না পারেন অপরাধের জলে ভাসতে ।
(২)
ডা:রেহনুমা সাত সকালে উঠে সবার জন্য খাবার তৈরী করেন ;যদিও কল ঘুরিয়ে একফোঁটা পানিও পাওয়া যায়না ।তবুও তাকে
সাদা আ্যপ্রন কাঁধে ছুটতে হয় ,সিঁড়ির গোড়ায় এসে বলেন -"ড্রাইভার ,গাড়ী বের কর "।কোথায় গাড়ী ?কোথায় ড্রাইভার ?
বুড়িগঙ্গার ঢেউয়ের মতো গাড়ী ভেসে যায় ম্যানহলের পানিতে ।বাহন এখন নৌকা ,ফোন বেজে ওঠে-"আট মাসের অন্ত:স্বত্তা অপারেশন টেবিলে কাতরাচ্ছে "। সারাজীবনের তিল তিল করে জমিয়ে রাখা আদর্শ দায়িত্বহীনতার বেড়া জালে আটকে পড়ে।
(৩)
পাঁচ বছরের ছোট্ট শিশু আরমান ,ঘুম তার ছুটতে চায়না চোখ থেকে । মা তাড়া দেন -"ওঠো বাবা ,স্কুল যেতে হবে "।
অবাক বিস্ময়ে শিশু প্রশ্ন করে -"বাইরেতো অন্ধকার ;"মার নিরুত্তাপ উত্তর -"এদেশের ঘড়িতে এখন ছয়টা বাজে"।
ঘড়ি এগিয়ে চলে ,কিন্তু পিছিয়ে থাকে আরমান । আধঘন্টার পথ পাড়ি দিতে হয় দু'ঘন্টায় ।ছোট্ট আরমান ভাবে ,স্কুল -অফিস -
আদালত -হাসপাতাল কেণ একসাথেই শুরু হয় ?আগে -পিছে হলেতো এই জ্যামটা আর তৈরী হয়না ।যে সমাধান এ যুগের শিশুরা জানে তাওতো আমরা জানিনা । এমন হাজার প্রশ্ন এসে ভর করে ওর মনে ।
(৪)
রুমার এই.এস.সি পরীক্ষা কাল থেকে । মোমের মৃদু আলোতে ইংরেজী অক্ষরগুলো বিদঘুটে মনে হয় ।কি ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়-তার প্রস্তুত প্রণালী বহু আগেই মুখস্হ হয়ে গ্যাছে ।শুধু জানতে পারেনি তার সঠিক ব্যবহার ।বড় ভাইয়া কম্পিউটারে ডাউনলোড
দিয়ে এখন নিজের চুল নিজেই ছিঁড়ছে ।মা অন্ধকার রান্নাঘরে মোম খুঁজে ঘামছে ।তবে এতো কিছুর মধ্যে আই.পি.এস ব্যাবসাটা
ভালোই জমেছে ।কিন্তু তার নাগাল ধরার সাধ্যতো ওদের নেই ।
সত্যিই ভাবতে অবাক লাগে -ডিজিটাল এই দেশে ডিজিটাল মোবাইল হাতে আমরা হেঁটে চলেছি সৃষ্টির আদি নিয়মে । আর
আমরা এরকমভাবেই বেঁচে আছি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



