তুমি আসবে বলে
ভোরের সূর্যটা বুঝি একটুও দেরী করলোনা ঘুম ভাঙাতে।
তুমি আসবে বলে
মুঠোফোনের অপেক্ষায় থাকিনি আজ ।
তুমি আসবে বলে
শেষ রাত্রিটিকে মনে হয়েছিল বিশাল সমুদ্র ।
তুমি আসবে বলে
শরতের আকাশ সরিয়ে নিল ঘন-কালো মেঘ ।
তুমি আসবে বলে
অবহেলায় পড়ে থাকলো শুখনো রুটি ,
জল হয়ে গেল ধোঁয়া ওঠা চায়ের পেয়ালা ।
তুমি আসবে বলে
নিজেকে জড়াই কোন শাড়ীতে ;
এলোমেলো হয়ে যায় আলমারীটা ।
তুমি আসবে বলে
রাঙা ঠোঁট আরো বেশী রাঙা হলো ঠোঁটকাঠিতে ।
তুমি আসবে বলে
সমস্ত শহর নিয়ন্ত্রনে নিল ট্র্যাফিক পুলিশ ;
কোথাও আটকে থাকবেনা তোমার গাড়ী ।
তুমি আসবে বলে
ঘড়ির কাটাটা ছুটতে থাকে অতি আগ্রহে।
তুমি আসবে বলে
ব্যস্ত হরিনী হয়ে ছিটকে পড়ি তিনচাকার বেসামাল গতিতে ।
তুমি আসবে বলে
ডান পায়ে ঝোড়তে থাকা লাল আভাকে মনে হয় রক্ত জবা ।
তুমি আসবে বলে
শেষ বিকেলের সোনা রোদ ছুঁয়ে যায় আমার কপাল ।
তুমি আসবে বলে
একঝাঁক পায়ড়া ছুটতে থাকে দিগ্বীদিক ,
পাতি হাঁসগুলো ভাসতে থাকে কোমল ছায়ায়।
তুমি আসবে বলে
গোধূলীর ম্লান আলো উজ্জ্বল হয়ে ওঠে রোদেলার চোখে ,
বহু দূর থেকে ভেসে আসে পরিচিত হ্রনের সাইরেন ;
তুমি এসেছো কী ???
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।