আর কোথাও কোনদিন যাওয়া হবেনা আমার ;
ক্লাশের শেষ ঘন্টাধ্বণিতে চন্চ্ঞলা কিশোরী হুমড়ি খেতাম তেঁতুলের আচারের উপর ,
পাশ কাটিয়ে প্রবেশ করতো ডে-শিফটের ছেলেরা ।
কখনো ভীড় ঠেলে আলতো ধাক্কা ,কখনোবা কৌতুহল চাহনী ;
ব্যাস ,ওতেই বুকের ভিতর ঘটে যেত ভূমিকম্প ।
কোচিং -এর ফাঁকে নোট চালাচালি ,বইয়ের ভেতর থাকতো ময়ূরের পাখা অথবা
শুকাতে থাকা গোলাপের পাপড়ি ;
বারান্দার গ্রীল ধরে দাঁড়াতেই দেখতাম খোলা ছাদে তার অস্হির পায়চাড়ী ।
ধার করা বইয়ের পাতায় যোগ চিন্হ দিয়ে লেখা থাকতো দুজনার নাম ।
এই প্রেম নামক খেলা ইতিহাস হয়ে গেল বাবার তর্জন -গর্জনে ,
"আর যদি তোমাকে স্কুলের সামনে দাঁড়াতে দেখি .."
ওখানেই লীলা হলো সাঙ্গ ।
সময় গড়িয়ে পা রাখলাম কলেজের মাটিতে -
বাড়াবাড়ি রকম পড়ার চাপ আর মায়ের কড়াকড়ি শাসনে বিকেল কাটতো শূণ্য ছাদের রেলিঙে।
বাড়ী ফেরার পথে ছিপছিপে এক কিশোর গোলাপ বাড়িয়ে দিত ;
বড় অবহেলায় উপেক্ষিত হতো প্রতিদিন ,তারপর আর দেখা মেলেনি তার ।
একদিন মধ্যদুপুরে আমার রিক্সা আগলে দাঁড়ালো হিরো চালিয়ে তিন বখাটে ;
বলে কিনা ওদের সাথে যেতে ।আমার চক্ষুতো চড়কগাছ -বলে কী ;
যেইনা অসম্মতি করেছি অমনি আমার ব্যাগ ধরে দিল টান ,
আমিও ওটা ছেড়ে দিলাম দৌড় ,শেষে ছোট মামা গিয়ে হেনস্তা করে এলো ;
বাবা মার বখে যাওয়া সন্তান এখন অস্ট্রেলিয়ায় ।
পন্ড হলো ভালোবাসার ;
এভাবে কতো শতো নৌকা এসে ভীড়লো আমার ঘাটে ,
আমার আর কোথাও যাওয়া হলোনা ।
হাজার প্রেমের স্রোতে ভাসতে ভাসতে পড়লাম নৈসর্গের সবুজ অরণ্যে ;
মনে হলো এইতো আমার প্রেম -পরম ভালোবাসা ।
মুক্তমন্চের খোলা সিঁড়ি ,কৃষ্নচূড়ার পীচঢালা পথ ,জ্যোৎসাস্নাত খোলা মাঠ ,
চৌড়ঙ্গীর গা ঘেঁসে লেকের ঠান্ডা জল --সব এসে জমা হলো ভালোলাগার ডাকবাক্সে ।
প্রথম বছর গেল উত্তাল ক্যাম্পাসের সবুজ গালিচায় ,
দ্বিতীয় বছর কাটলো ভীষন এলোমেলো ,
বড় ভাইদের নিমন্ত্রনের বার্তা উপেক্ষা করে চলেছি প্রতিনিয়ত ।
কেউ পাঠালো একগুচ্ছ রজনীগন্ধা ,কেউবা শিউলী ফুলের মালা ;
কেউ লিখে পাঠালো -"পায়ের কাছে এনে দেবে সমগ্র ভ্রমান্ড ।"
কিন্তু কোথাও আর যাওয়া হয়নি আমার ।
সমস্ত আবেদন দুপায়ে মাড়িয়ে তৃতীয় বছরে ঝাপ দিলাম গহীন এক কূপে ;
আমার গাড়ো রঙের কৃষ্ন তখন প্রীতিলতার সামনে কাটিয়ে দিত রাতের পর রাত ;
হাজার তারার স্বপ্ন এঁকে দিত আমার চোখে ।
কী এক অসীম আকর্ষণে পেড়িয়ে এলাম প্রাচীর তোলা দূর্গ ,
আজ এতো বছর পর বারবার পেছন ফিরে চাই-
নিজেকেই প্রশ্ন করি উত্তর পাবোনা জেনেও --
ওখানে আদৌ কোন ভালোবাসা ছিল কিনা ;
নাকি সবটাই ছিল অপরিনত বয়সের উম্মাদনা ?
আলোচিত ব্লগ
অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?

অন্যায়ের প্রতিবাদের পরিবেশ যাঁরা নিজেরাই ধ্বংস করেছেন, আজ তাঁরা মানুষের নীরবতার অভিযোগ করছেন কোন মুখে?
সাবেক প্রেস সচিব শফিকুল আলমকে বলতে শুনলাম, “এতগুলো গ্রামীণ ব্যাংক পুড়িয়ে দিল, কেউ টুঁ শব্দটিও... ...বাকিটুকু পড়ুন
হারিয়ে যাওয়া কিছু শৈশবের গল্প—একটুখানি পুরোনো দিনের খোঁজে।

আমি আবারও প্রাইমারি স্কুলে ফিরে যেতে চাই । আমাদের মরাগাড়ি স্কুলে । যেখানে জহুরুল স্যার পিটিতে ‘আমরা করবো জয়’ গণসংগীত গাইবেন । আর আমরা সবাই হাত নাড়াবো । ফাহমিদা... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।