অযাচিত আবদারেরা //
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কাকে বলি –আমার ভীষন ক্লান্ত লাগে ;
উঁচু উঁচু সিঁড়ি ভাংতে এই বয়সে ক্লান্ত লাগে ।
কাকে বলি-শাড়ির আঁচল জড়িয়ে গেছে চোড়া কাঁটায় ;
ছাড়িয়ে দাও ,পায়ে বড্ড ব্যথা লাগছে।
কাকে বলি-ওই যে দেখো দূর আকাশে সূর্য ডোবে ;
অস্তমিত রোদের হাসি কি অকারন নির্জনতায় মিলিয়ে যায় ,
রাঙা আলোর গোধুলী রঙ বুকের মাঝে কাঁপন তোলে।
কাকে বলি-আমার ভীষন ঘুম পাচ্ছে;
মাথার কাছে জ্বলতে থাকা নিয়ন বাতি নিভিয়ে দাও ,
না হয় একটু পাশে বোসো, চুলের মধ্যে এলোমেলো বুনন কাটো ।
কাকে বলি-রেশমী চুড়ি খুলতে গিয়ে বা’হাতের বুড়ো আঙ্গুল কেঁটে গেছে ;
এখানেতো সেভলন নেই ,পাশেই বুঝি দোকান আছে ;
ওখান থেকেই কিনতে পারো ,
এজমাসলো মনে করে নিয়ে এসো ।
আমার ভীষন ক্লান্ত লাগে ;
দূর আকাশের নীল তারাটা আমার মতোই একলা জাগে ।
দিন ফুরিয়ে রাত্রি এসে চুপিসারে বলতে থাকে- ঘুমিয়ে থাকো ;
তোমার সকল আবদারেরা ফাগুন হাওয়ার ঘুর্নিপাকে
অহর্নিশি নিজের কাছেই ফিরে আসে।।
৯টি মন্তব্য ৯টি উত্তর
আলোচিত ব্লগ
আত্মহনন ও পক্ষপাতিত্ব


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।
রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?
চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।