কবির পাঁয়ে শেকল বাঁধবে কে ;
বুকের ভেতর অষ্ট দহন -
ঠোঁটের ভাঁজে হাজার কথন ,
অবহেলার তীব্র জ্বালা সইতে পারবে যে ;
কবির পায়ে শেকল বাঁধবে সে।
কোথায় তুমি পাবে তারে ;
বন্য-সাগর যখন তখন পাড়ি হবে ,
রাতের আঁধার আলো করে প্রতীক্ষাতে বসে রবে ,
এমন কাঙাল বাঙাল ছেলে থাকে অন্ধকারে ;
তারে তুমি কেমন করে আনবে কবির ধারে ?
দায়িত্বরা দেয় না কভু ছুটি ;
নানান রঙের বায়না হয়ে পথ আগলে রাখে ;
তীব্র মায়ার অন্ধ জালে হৃয়য় জুড়ে থাকে ;
আধেক হৃদয় হবে কি আর জুটি ?
কবিতারা একলা হয়ে থাকুক গুটি-শুটি।।

সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


