ঝুম বৃষ্টিতে গা ভিজিয়ে খুঁজতে চেয়েছি-
বেগুনী রঙের স্পর্শ ,
তোমার সীমাহীন ব্যাস্ততা আন্দোলিত করেছে,
বিদগ্ধ করেছে।
ঘুম ঘুম আকাশের বুকে শরীর বিছিয়ে অবসাদ গাহন
তৃপ্ত করে সাময়িক।
তুমি দাড়িপাল্লায় মেপে মেপে হিসেব করে নিক্ষেপ করো
অপর্যাপ্ত অনুভূতি।
আমিতো শংখচিল, উড়তে থাকা সাদা পায়ড়া।
শেকল পড়বার মিথ্যে প্রলোভন স্বপ্ন দু'চোখে মাখি,
তেপান্তরের মাঠ মাড়িয়ে ডুবে মরি -
তোমার বেসামাল সৈকতে।
জানি, ওখানে আছে নিতান্তই চোরাবালি ;
ডাহুকের হাহাকার জমানো কান্না,
বিশুদ্ধ প্রেমের নি:শব্দ হাতছানি-
একলা করে দেওয়া ক্লান্ত গোধূলি লগন।

সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


