একজন শ্রদ্ধেয় ব্লগার বলেছেন,গ্রামীণ ব্যাংক এর ক্ষুদ্র ঋণ নাকি গরীব মানুষের কোনো কাজে আসছেনা। তিনি একজনকে প্রশ্ন করেছিলেন, ক্ষুদ্র ঋন নিয়ে তিনি কি করেছেন? উত্তরে ঐ লোক বলেছিলেন,তিনি একটা টিভি কিনেছেন।এখন আমার কথা হচ্ছে,কেউ যদি ঋন নিয়ে সেই টাকা দিয়ে টিভি কিনে সেখানে ড. ইউনুসের কি করার আছে? ঋন দিয়ে ঋন তোলার সময় মাঝে মাঝে যে বাড়াবাড়ি করা হয় সেটা যেমন ঠিকনা,তেমনি ঋন নিয়ে কিছু গ্রাহক তা ভুল কাজ এ ব্যাবহার করলে সেটাও ঠিকনা।
শেষ কথা, অনেককেই বলতে শুনেছি, ড. ইউনুস সাহেবের মেয়ের অনলআইনে খুব বাজে একটা ভিডিও বের হয়েছে।এমন বাবার এমন মেয়েকে নিয়ে আমরা সবাই নিন্দা করেছি। এমন অনেক পরিবার এর খবর আমরা কিন্তু আরো অনেক দেখেছি। মাদকাসক্ত ছেলে বা মেয়ের পরিবার এর বাবা ময়েরা যে কষ্ট সহ্য করেছেন তা আমরা সংবাদপত্রে অনেক পড়েছি। এবং সেই সাথে সেই পরিবার এর প্রতি আমরা সমবেদনা জানিয়েছি। এবং মাদকের বিষাক্ত ছোবল থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করার দাবিও তীব্রভাবে জানিয়েছি। ড. ইউনুস এর পরিবার এর বেলায় আমরা ঠিক কয়জন এই কাজটি করেছি। বাংলাদেশে ছেলে মেয়েদের এভাবে অবাধে মেলামেশা করে বিভিন্ন ভাবে ভুল পথে যাওয়ার ব্যাপারে কি কিছু বলেছি? যে মানুষটা ড. ইউনুসকে হেয় প্রতিপন্ন করার জন্য (বলতে হচ্ছে কারণ, ড. ইউনুস নোবেল পুরস্কার পাওয়ার পর দিনই এই ভিডিও ছেড়ে দেয়াটা কি আপনাদের কাছে সন্দেহজনক মনে হয়না?) এভাবে একটা ভিডিও ছেড়ে দিলো সে ব্যাপারটা নিয়ে আমরা কি করেছি? আমরা কি একবার ও তার শাস্তিমূলক ব্যাবস্থা নেয়ার কথা বলেছি?
আমার মনে হয়,ড। ইউনুস গ্রামীন এর ব্যাপারে মানুষের দেয়া এ অভিযোগ গুলো শুনেছেন। আশা করব তিনি এ ব্যাপারে নজর দিবেন। ভালোমন্দ নিয়েই একটা মানুষ, ড. ইউনুস সাহেবের ও যে কিছু ভুল ত্রুটি থাকবে সেটাই স্বাভাবিক। যে জনগণের জন্য তিনি কাজ করছেন তাদের সুখ- অসুখের কথা শুনে যদি গ্রামীন ব্যাংক প্রয়োজনীয় ব্যাবস্থা নেয় তাহলে জন গণের পাশাপাশি গ্রামীন ব্যাংক ও উপকৃত হবে বলে মনে করি।মানুষকে তার প্রাপ্য সম্মান দিলে সেখানে কোনো অসুবিধা আমি দেখিনা।
১/১১ পরবর্তী দূযোগপূর্ণ সময়ে ড. ইউনুস সাহেবের এই নোবেল প্রাপ্তির সংবাদ প্রতিটি বাংলাদেশীর মনে কি যে একটা আনন্দের বন্যা বইয়ে দিয়েছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধেয় পাঠকরা ভুলে যাননি। অত্যন্ত তার জন্য কি ড. ইউনুস একটু শ্রদ্ধা পেতে পারেননা?আশা করি পাঠকগণ এ ব্যাপারে তদের মূল্যবান মতামত দিবেন। লাল সালাম।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


