somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

A Tail of One Country

১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা অসম্ভব অদ্ভুত ছিলো । চার্লস ডিকেন্সের ‘ A Tale of Two Cities ‘ উপন্যাসের ভাষায় স্পষ্টতই মিলে যায় “ It was the best of times , it was the worst of times , it was the age of wisdom , it was the age of foolishness , it was the epoch of belief , it was the epoch of incredulity , it was the season of light , it was the season of darkness , it was the spring of hope , it was the winter of despair . “ একইসাথে সেটা সাধারণ , রাজনীতির মারপ্যাচ না বুঝতে পারা আম-পাবলিকের জন্য আশার নতুন গান নিয়ে এসেছিলো । অন্যদিকে যারা একটু রাজনীতি , ইতিহাস সচেতন তারা ঘরপোড়া গরুর মত সিঁদুরে মেধের আভাস পেয়ে শংকিত হয়েছিলো । সাধারণ আম-পাবলিকে ভেবেছিলো সেইবারে অজস্র ‘ নয় ‘ কে ‘ হয় ‘ করে দেওয়া হবে । কোন এক ঐন্দ্রজালিক ক্ষমতাবলে যেই জরাজীর্ণতার মাঝে তাদের জীবন ডুবে আছে তার থেকে তারা মুক্তি পেয়ে বাতাসে অনেকক্ষণ ধরে নিশ্বাস নেবে । সারা দেশে ‘ আইনের শাসন ‘ প্রতিষ্ঠা হবে । যারা জ্ঞানে পরিপূর্ণ দেড় কেজি ওজনের মাথাটা বিদ্বৎ সমাজের অংশ হবার কারনে দেড় লাখে বিকিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছিলেন যত্রতত্র তাদের জন্য সময়টি নিঃসন্দেহে বসন্তের আগমনের পুর্বেই প্রি-ম্যাচিউর বসন্ত ছিলো । তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছিলেন বিদ্যমান শাসকরা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কতটা ‘ স্থিতিশীল ‘ করেছে । তাদের লেখনীর প্রতিটি লাইনই ছিলো তথাকথিত বিদ্বৎ সমাজের মনের কথা আর সেই মনের কথাগুলো অজস্র মানুষের উচ্ছেদের সুবন্দোবস্ত করে দিচ্ছিলো । আর্বানাইজড সিটিতে কোন কোলাহল ছিলোনা । সবকিছুই চলছিলো অকল্পনীয় সুশৃংখলভাবে । রাস্তায় নামলে খোলা চোখে কোন অরাজকতা চোখে পড়তোনা । দেখে মনে হতো অদেখা স্বর্গ বুঝি ঈশ্বরের কৃপায় উপর থেকে এই ধূলি-কাঁদার মর্ত্যেই পাপিষ্ঠদের জন্য এসে হাজির হয়েছে যেন তার ফজিলত বেহায়ারা বোঝে । পাবলিকে আমোদে চোখ বুঁজে । জলপাই শাসনের গুণকীর্তণ করতে করতে তাদের মগজ স্থায়ীভাবে ড্যামেজড হয় । ঝকমকে , কৃত্রিম উজ্জ্বল্যের শহরে খালি চোখে কোন নোংরা , আবর্জনা চোখে পড়তোনা বলে তাকেই গোটা দেশের পরিস্থিতি ধরে নিয়ে নিজেদের একক , অন্তঃসারশূন্য অন্তঃর্দৃষ্টিকে সামগ্রিক ভাবার ধারাবাহিক স্টুপিডিটিও মতলববাজ শহুরে পাবলিকে করে এসেছিলো । তাদের আসন্ন নির্বিঘ্ন , আরাম-আয়েশের জীবনের পালে বাতাস আরো বেশী লেগেছিলো ডঃ ঈউনূসের নোবেল পদক লাভে । নোবেল পদক লাভের ৫ মাস পরেও তাকে নিয়ে আত্মসম্মানহীন , হীনমন্য বাঙ্গালির আমোদ-প্রমোদ কমেনি । পত্রিকার পাতায় কলামের পর কলাম চলে । কিন্তু অস্বচ্ছ , সীমিত দৃষ্টির অসারতাকে প্রমাণ করে দিতে ক্ষুদ্র ঋণের বোঝা সইতে না পেরে সবিতা রানীরা ঘরের আড়াতে আত্মহত্যা করে সেই সময়ের কদর্যতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় । সো কলড ইম্প্রেসিভ সোসাইটির ব্যালেন্স যেন নষ্ট না হয় সেই কারনে ঘটনাটির প্রচার হয় অত্যন্ত কম । তাতে কলকে মেলেনা বিশেষ । সময়ে সময়ে ঘটনা-পরিক্রমার অবশ্যম্ভাবীতার কারনে সবিতা রানীরা ঠিকই চোখের সামনে চলে আসে । সেই অদ্ভুত সময়ের কথা বারবার মনে করিয়ে দেয় । “ It was the best of times , it was the worst of times . “

বিঃদ্রঃ কুড়িগ্রামের সবিতা রানী গ্রামীণ ব্যাংকের ঋণের কিস্তির টাকা শোধ করতে না পেরে গ্রামীণ ব্যাংকের মাঠকর্মীদের নিরন্তর চাপ সহ্য করতে না পেরে অবশেষে ২০০৭ সালের ১৩ মার্চ ঘরের আড়ায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে । কৃষিনির্ভর বাংলাদেশে কৃষিব্যবস্থায় সাম্রাজ্যবাদ-আধা সামন্তবাদ ব্যবস্থা বহাল রেখে যেসব আরবান স্কাউন্ড্রেলরা দেশে ‘ গণতন্ত্র ‘ প্রতিষ্ঠার কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলে তাদের মুখে ঝামা ঘষে দিতে বারবারই সবিতা রানীরা চলে আসে ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×