somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাগ রেখে যাওয়া ভালোবাসা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মুহুর্তে পৃথিবীর সব চেয়ে সাহসী মানুষ আমি । হাতে অস্ত্র থাকলে"' যেমন নিজেকে সব চেয়ে সাহসী মনে হয় ? আমার সাথেও একটা অস্ত্র আছে "
"সুন্দরী অস্ত্র" এমন একটা অস্ত্র পাশে থাকলে বিশ্ব জয় করাও অসম্ভব কিছু নয়।
আমরা দু'ই জন রিক্সায় করে কাজী অফিস এর উদ্দেশ্যে রওয়ানা হলাম ।
আমার পাশে বসা মেয়েটির বোরকা পরা , কালো একটা বোরকা"
সাথে কালো হিজাব ।
হিজাব পরলে মেয়েদের পিচ্ছি পিচ্ছি দেখায় , হিজাব মেয়েদের মুখের সুন্দয আরও বহু গুণ বাড়িয়ে দেয়। আমি মুগ্ধ নয়নে নতুন রুপে মেয়েটাকে দেখছি। মেয়েটার মুখে অন্য রকম এক মায়া আছে আমি হলফ করে বলতে পারি, মেয়েটার মুখের দিকে তাকালে কোন পাষাণ হৃদয়ের মানুষের মনও মুহূর্তের মধ্যে গলে যাবে। এই মেয়েটাকে না দেখলে হয়তো , বিধাতার সৃষ্টি যে কত সুন্দর হতে পারে আমি বুঝতে পারতাম না।
নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এমন একটা নিষ্পাপ মুখ আমায় ভালোবাসে । এভাবে ভাবতে ভাবতে আমি হারিয়ে যাই কল্পনার রাজ্জ্যে । হুট করে মেয়েটার স্পর্শে আমি কল্পনার রাজ্য থেকে ফিরে আসি। আমি ভয়ে ভয়ে এদিক সেদিক তাকাচ্ছি ! কেউ দেখছে না তো ? মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলছেঃ

আমার খুব ভয় হচ্ছে ! ভাইয়া আমাকে মেরে'ই ফেলবে। ভাইয়া যে রাগ ! তোমাকে ছাড়া সত্যি আমি বাঁচবো না !
চলো আমরা অনেক দূর পালিয়ে যাই ?
অনেক অনেক দূরে... আমাদের স্বপ্নের মত কোন এক জায়গায়।
যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না।

পালিয়ে যাবো কেন ?
তুমি শুধু আমার পাশে থেকো !
তুমি পাশে থাকলে আমি পৃথিবীও জয় করতে পারি।

এই বলে মেয়েটির হাত একটু শক্ত করে চেপে ধরি ।
মেয়েটির মুখে একটু ভরসার হাসি ফুটে উঠেছে !
মেয়েদের এই হাসি সব সময় ধরা দেয় না... বিশেষ বিশেষ মুহূর্তে ধরা দেয় ।আমি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছি । মেয়েটার চোখ ,মু্‌খ, নাক ,ঠোট, টগবগ করে হাসছে । অদ্ভুত সুন্দর এক বিশ্বাসের হাসি । খুব যত্ন করে আমি মেয়েটাকে দেখছি। একটু সময়ের জন্য হারিয়ে গিয়েছিলাম আবার কল্পনায় । হুট করে মেয়েটা আমার হাত ঝাকি দিয়ে বলেঃ

এই... এমন করে কি দেখো ?
তোমাকে ! তুমি অদ্ভুত সুন্দর ।
তোমার দিকে তাকিয়ে থাকলে বুক টা ভরে যায়
সত্যি তোমাকে ভালোবাসি !তোমাকে ছাড়া বেঁচে থাকতে আমারও খুব কষ্ট হবে।
এসব উলটা পালটা কথা ভাবছো কেন ! একটু পরেই তো আমি তোমার রেজিস্ট্রি করা বউ হয়ে যাবো। তখন আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না।


হঠাৎ নজরে পরে "রিকসা ওয়ালা চাচু মিট মিট করে হাসছে !
মনে হয় আমাদের কথা শুনেছেন উনি ! আমরা নিজের গুটিয়ে নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম ।
আমাদের রিকসা কাজী অফিস এর সামনে এসে পোঁছায়।
হঠাত দু চার টা ছেলে এসে রিক্সায় সামনে দাঁড়ায়,
কিছু বলার আগেই আমাকে টেনে হেঁচড়ে নামিয়ে... উত্তম মধ্যম দেয়... তার পর মনে নেই... চোখ খুলে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে । আমার পাশে মা বসে বসে কাঁদছে ।পৃথিবী এইে একজন মানুষের কান্না সহ্য করা যায়না... খুব কষ্ট হচ্ছে মায়ের কান্না দেখে ।মায়ের হাতে হাত রেখে বলি " মা" আমি ভালো আছি ! তুমি কান্না করো না। দুই দিন হাসপাতালে থাকার পর আমি বাসায় ফিরে আসি। বাসায় যাওয়ার পর এক এক করে সব ঘটনার চোখের সামনে ভাসতে থাকে ।
একটু আগে যে মেয়েটির কথা বলেছি । মেয়েটির নাম লোপা " কালকে ই তার বিয়ে । দীর্ঘ ৭ বছর ধরে লোপা কে ভালোবাসি । কিন্তু গত ছয় মাস আগে লোপা কে ভালোবাসার কথা বলি । প্রথম দিকে যদিও লোপা "এ হয়না ভাইয়া " বলে ফিরিয়ে দিয়েছে ...কিছুদিন পর ঠিক 'ই লোপার মনের কোন এক বিশেষ জায়গা আমি জায়গা করে নেই। দিন রাত কথা বলতে বলতে ভালোবাসার অথৈ সাগরে তলিয়ে যাই । এভাবেই এক সময় দুজন দুজন কে খুব গভীর ভাবে ভালবেসে ফেলি । এক জন কে ছাড়া অন্য জনের একটি মুহূর্তও চলে না ।
যে মানুষটাকে নিয়ে ... দিনের পর দিন স্বপ্ন দেখেছি , সেই মানুষ আজকে আমার চোখের সামনে দিয়ে অন্য এক জনের হাত ধরে চলে যাচ্ছে কিন্তু আমি কিছু ই করতে পারছি না । কেউ এক জন যেন আমার হাত পা বেঁধে রেখেছে । আমি চিৎকার করে কাঁদছি কিন্তু কেউ আমার মনের সেই আর্তনাদ শুনছে না । চোখের সামনে দিয়ে প্রিয় মানুষের চলে যাওয়া দেখার চেয়ে মরে যাওয়াও অনেক ভালো । এমন একটা অনুভূতি আমার মনে বার বার এসে আমাকে তীব্র কষ্ট দিচ্ছে । এক এক করে লোপার সাথে কাটানো সময় গুলো বার বার মনে পড়ছে আর বুকে চিন চিন করে ব্যেথা অনুভুব হচ্ছে । শ্বাসরুদ্ধকর একটা সময়..। সেই দিন গুলো'ই ছিল আমার জীবনে শ্রেষ্ঠ কষ্টের দিন । এখনো লোপার কথা মনে পড়লেই মন সেই দিন গুলোতে চলে যায় । একটা দীর্ঘশ্বাস ফেলে " ফিরে আসি বাস্তবে।

"জীবনে প্রথম ভালোবাসা হয়ে যে লোপা রা আসে । সেই লোপা রা কখনো'ই জীবন থেকে হারায় না" ভালোবাসার শত ঢেউ এসেও লোপাদের জায়গা ভরাট করতে পারে না । মনের বিশেষ জায়গায় ভালোবাসার আঁচড় দিয়ে লেখা "ভালোবাসি" নামের দাগটা একটু হলেও রয়ে যায়। পাহাড় সমান ভালোবাসার আস্তর দিয়েও সেই দাগ
একদম মুচেফেলা যায় না...
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×