- কোথায় যেন এই গল্পটা শুনছিলাম মনে নেই ---
এক দেশের এক রাজা তার বাড়ির পাশে পুকুর খনন করলো । এবং সে তার সকল প্রজাদের হুকুম করলো যে ঐ খননকৃত পুকুরে প্রতেকেই এক গ্লাস করে দুধ ঢালবে এক রাতে মধ্যে ।
তো একজন প্রজা রাতের আঁধারে দুধের বদলে এক গ্লাস পানি খননকৃত পুকুরে ঢাললো এই ভেবে যে , সে একা এক গ্লাস পানি ঢাললে কেউ কিছু বুঝতে পারবে না ।
তো পর দিন দেখা গেলো ঐ পুকুরে শুধু পানি , কোন দুধ নেই ।
আসলে সবাই-ই ভাবছিলো যে আমি একা পানি ঢাললে কিছু হবে না ।
আমরা এখন সবাই অন্যদের উপর নির্ভরশীল হয়ে গেছি । আমরা প্রতেকেই এখন ভাবি , আমি না করলে অন্য কেউ করবেই ।
কিন্তু আমাদের যা করার তা নিজেকেই করতে হবে তা বুঝতে পারি যখন আশার আলো গুলো নিবে যায় ।
।
ফেসবুক এ যেকেউ আমার সাথে যুক্ত হতে পারেন
Ronykhon Ron

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




