somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কহলীল জিব্রান-এর তিনটি কবিতা

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কহলীল জিব্রান-এর তিনটি কবিতা
ভাষান্তর : ঋতো আহমেদ

শকুন এবং ম’রে-যাচ্ছে-যে

থামো, ব্যাকুল বন্ধু আমার, অন্ততঃ কিছুক্ষণ থামো
এই তো ছেড়ে যাচ্ছি আমার দ্রুত ছেড়ে-যাবার-ই দেহ
সন্তাপ চারিয়ে আছে খুব, অযথা
আর তোমার স্থিরতাকে গুড়িয়ে দিচ্ছে।
এক মুহূর্ত অপেক্ষা নাও
ঠেকিয়ে রাখবো না আর তোমার সত্য-ক্ষুধা:
অবশ্য এ বাধা, যদিও নিঃশ্বাস মাত্র
ভেঙে ফেলা কঠিন।
সমস্ত কিছুর চে’ সমর্থ
যে মৃত্যু ইচ্ছা,
দূর্বল থেকে দূর্বলতর
বেঁচে থাকার ইচ্ছে নিয়েই ছিল।
ক্ষমা কোরো ভাই আমায়; অনেক্ষণ ঝুলে আছি।
স্মৃতি আমাকে আগলে রাখছে
অনেক অনেক দিনের শোভাযাত্রা যেন,
তারুণ্যে-গড়া এ পথ এখনও চারিয়ে আছে এই চোখে,
একটি মুখ প্রতিবার ঘুরে ফিরে আসছে, ঘুমুতে দেয় না,
একটি কণ্ঠ কানে আমার আটকে আছে,
আর একটি হাত ছেনে দিচ্ছে আমার হাত।
অনেক অনেক ক্ষণ অপেক্ষা নিয়ে আছো, ক্ষমা কোরো আমায়।
সমস্ত-ই শেষ এখন, মুছে যাচ্ছে ধীরে—
সেই মুখ, সেই কণ্ঠ, সেই হাত, আর সেই কুহক যে ওদের নিয়ে এসছিল। বাঁধন হালকা
এখন।
কেটে গ্যাছে সুতো।
খাবার ও পানিও— কিচ্ছু তুলে নেয়া হয়নি।
এগিয়ে এসো, বুভুক্ষু ভাই আমার,
আসন প্রস্তুত,
মেনু, হিসাব এবং সঞ্চয়ও,
সব দেয়া হচ্ছে ভালোবাসায়।
এসো, রাখো তোমার দীর্ঘ-ঠোঁট-কোপ, এই বাঁ পাশটায়,
খাঁচা-পাখি থেকে বেরিয়ে আসুক জল,
ডানা আর ঝাপটায় না যার:
তার সাথে আকাশে ভাসবো আমি।
এসো এবার, বন্ধু আমার, আমি তোমার নিমণ্ত্রক,
আর তুমি, তুমি আমার এসো-হে-বন্ধু অতিথি।



নতুন আনন্দ

গত রাতে নতুন এক আনন্দ খুঁজে পেয়েছি আমি, কিন্তু ঠিক যখন তা শুরু করলাম, দেবদূত আর এক শয়তান দৌড়ে এলো। আমার দরজার কাছে ওদের দেখা। আমার এই নতুন-সৃষ্ট আনন্দকে নিয়ে তর্ক তুললো ওরা; একজন বললো, “এটা পাপ”— আর অন্যজন, “এটা একটা সত্য”।



উপস্থিতি

তোমায় দেখতে পাচ্ছি বটপাতাজলে
যেন এক শিশুর কান্না এই বিপন্ন বনে।
একটি পালকে তুমি সারাটি দিন ছিলে
উড়ে আসোনি, কুড়িয়ে পেয়েছি তোমায়
ভোরে, অ-পরিচ্ছন্ন পথে;
বিদায় দাওনি তুমি সান্ধ্য-অস্থিরতায়
পথ চেয়ে রও
আমার ঘরের
না-জ্ব’লে-থাকা বাতি যেন। অথচ
'ঘর নেই' বিশ্বাস করে না কেউ
দেয়ালটাকেও অনুভব করে না—
কী অদ্ভুত… কী অদ্ভুত তুমি ! তোমার মাঝেই
তোমায় দেখতে পাচ্ছি ভূগোলে-বিজ্ঞানে
যদিও মানতে চায় না অনেকে—এইসব বুঝি
সারাদিন পাশে থাকো

তুমি তো আমায় জানো।


বি: দ্র: এক যুগেরও বেশি আগে করা আমার এই অনুবাদ গুলো হঠাৎ পেয়ে গেলাম এক বন্ধুর ফেসবুক পোস্টে। SUST-এর 'অঙ্কুট' নামের একটি লিটিল-ম্যাগ-এ ছাপা হয়েছিল ২০০৫-এ। আশা করি ভালো লাগবে আপনাদের।
ছবি : internet
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:২১
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×