গূঢ় মহাকাল
০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরে গেলে শুনেছি মানুষ নাকি আকাশে উঠে যায়। অনন্ত রাত্রির বুকে জ্বলজ্বলে তারার মতন চেয়ে থাকে। অথচ আমি—আমি তো আকাশ থেকে অবতীর্ণ হইনি। আমার উত্থান পাতাল থেকে। আমার মা গূঢ় একটি মহাকাল তার রক্তের ভেতর আগলে রাখেন নয় মাস। তাঁর পেটের ভেতর গহিন পাতালে আমার ডুবা আর ভেসে উঠার গান হচ্ছে পৃথিবীতে মানুষের আয়ুর উৎসার। তাহলে কেন..কেন আমি উঠে যাবো আকাশে! আমার বোধগম্য হয় না।
এই মাটি—
এই জল—
এই বায়ু—
আমার মা—আমার বাবার প্রেম—আমার শৈশব কৈশোর জীবন যৌবন—সব। এইখানে
এইসব শস্যের শিকড়ে আমার রক্তের দোসর আজ ঘনিষ্ঠ হচ্ছে। উত্তাপ ছড়িয়ে পড়ছে এই—জলের পাতাল থেকে বেরিয়ে সমগ্র মাটি ও পাথরে। আমার মৃত্যুর পর অনন্ত রাত্রির বুকে জ্বলজ্বলে তারার মতন চেয়ে থাকবার এই চোখ আমি সমর্পণ করছি তোমাদের চোখে। দেখো তুমি। তোমরা দেখো
মরে গেলে মহাকাল আসলে কোথায় যায়।
এই বায়ু
এই জল
এই মাটি ছাড়া আর কে আছে তার!
০১.০১.২০১৯
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন