দ্যুতি
২৫ শে অক্টোবর, ২০২১ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাওয়ার ভেতর একটা সরু গলি জাঁকিয়ে বসেছে। আজ কয়েকদিন যাবৎ সেই গলির মুখটায় এলেই আমার অন্ধকার রাত আরও অন্ধ হয়ে ওঠে। কৌতূহলের ক্ষীণ আলো তার চোখ দুটি উল্টিয়ে এগিয়ে যেতে চায়। ভেতরকার আঠালো ঘ্রাণে নেশাতুর হয়ে ওঠে সড়ক/মহাসড়ক। যেন: এসেই তো পড়েছি। হয়তো আর কয়েকটা মোড় পেরুলেই তোমার অপেক্ষার কাছে এলিয়ে পড়বো আমি, লুটিয়ে পড়বে আমার ক্লান্তি। মাথা রাখবো আর নাক ডুবিয়ে জড়িয়ে ধরবো আমার আশা ও আশ্রয়। তার আগে, না হয় সামান্য অন্ধই হই আজ। অবিকল অন্ধত্বের আলোয় উদ্ভাসিত করি কয়েকটি বিশেষ মুহূর্ত আমাদের। হ্যাঁ, এটাই ঠিক যে আমাকে সময় পাল্টে পৃথিবীর তরঙ্গ পাল্টে এগিয়ে যেতে হয় পাহাড়ের চূড়ার দিকে। প্রতিটি উপত্যকার খাঁজ বরাবর আদিম আমার অন্বেষণ। আমাকে উন্মোচন করতে হয় অচিন সব পলি ও তার উর্বরতা; মাদকতায় আচ্ছন্ন মাটির আদুল সব গান। তাই তো, হাওয়ার ভেতর সময়ের আশ্চর্য কুণ্ডলির ভেতর জাঁকিয়ে বসা সরু এই গলির গল্প আমার শব্দ আর অক্ষর থেকে ঠিকরে বেরুচ্ছে আজ।
দেখতে পাচ্ছ? দেখতে পাও তোমরা এর দ্যুতি?—
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২১ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯

লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..
২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন