somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালভিনের প্রেমের কবিতা

২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মেয়েটি জানতে চাইল..
“সবচেয়ে সহজ
তবুও কঠিন
কোন জিনিসটি তুমি চাও আমার
কাছে?”

ছেলেটি উত্তর দিলো
“সম্মতি”..



বিলীয়মান

মনে হতে পারে বিলীন হয়ে যাচ্ছি আমি
অতল অন্ধকারে..
কিন্তু বিশ্বাস করো..

এখনও এখানেই আছি আমি,

এখনও তোমার নাম ধরেই ডেকে যাচ্ছি..
তুমি কি শুনতে পাও না
আমার স্বর? এই যে ডেকে যাচ্ছি এখনও

শুধুই তোমার নাম..


খনন

স্বর্গের নাম করে..
কেনই-বা?
খুঁড়েছি,
আমার হৃদয়,
দাগ বরাবর..

এতো খুঁড়েছি,
এতোটাই যে,
রক্তক্ষরণ ঘটে গেছে,
শেষ পর্যন্ত
তোমাকে
পেতে..

আমারই,
শিল্পে লুকোনো..


বলো আমায়

বলো আমায়..
কেমন অনুভূত হয় তোমার,
আমাকে পেতে, অভ্যন্তরে..
তোমার পাছায়, তোমার হৃদয়ে?
তোমার ভাবনাগুলো
বলো আমায়..
কেমন অনুভূত হয়, আমাকে..
তোমার তলপেটে,
তোমার গলায়..?


প্রায়

আমার
অন্ধকার কোণে..
অসংখ্য অংশে,
সবচে বেশি ব্যথার কারণ..
সেই আলোক রশ্মি,
পতিত হয়
একেবারে
স্থানের ও
সুখের,
ফাঁক গলে..


দূরত্ব

তুমি আর আমি
আমরা বসি পাশাপাশি

তবুও আমাদের মধ্যকার
এই দূরত্ব
কখনই বেশি ছিল না
কেননা, সর্বদাই

তুমি ভাবো আমাকে
আর আমি তোমাকে


বখিল

আহা!
শুধু যদি মানুষ তাদের
ভালোবাসার সাথে..
ক্ষমাশীলতার সাথে
বখিল না হোতো!!

অন্তত..
তাদের আপন সুখের
স্বার্থে!!!


আমার আত্মার কবি

সে, কথা বলে
আমার আত্মার কবির
সাথে,

সান্তনার শব্দে,

রক্তাক্ত ক্ষতগুলো
পূর্ণ ক’রে ক’রে।


অলঙ্করণ

তার কাছে,
তারা সবাই ছিল তারার মতো..
অলঙ্কার,
শোভিত করে,
পিচ-কালো রাতের আকাশ

চিরকাল তার হৃদয়ে..

এক টুকরো সৌন্দর্য,
তার জন্য একাংশ,

চিরকাল তার হৃদয়ে..


সুগন্ধি

আশ্চর্যভাবে,
পুরোটাই মনে পড়ে আমার—

হলদে ফুলেল জামা,
তারকাশোভিত চুড়ি, সবই—
সবটাই মনে আছে এখনও—
তোমার সুগন্ধির
ঘ্রাণ, আহা..

কীভাবে যে..
ফিরিয়ে আনে সব,
যখন গন্ধ পাই তোমার,

কোনও ঘরে।


স্বর্গ

২৬৩ বোতল রাম,
প্রেমের আরও ৫টি প্রচেষ্টা, এই আমার
পুরো সঞ্চয়,
আর হ্যাঁ, আছে ১০০র-ও বেশি হুকআপ..

কিন্তু বিশ্বাস করো, এখনও পর্যন্ত
তোমার প্রেম!
একমাত্র স্বর্গ আমার—

আমার স্বপ্ন।


শয়তান

সে..
ছিল তার কামনা
তার চাওয়া! তাই

মেয়েটা,
নরকের ভেতর দিয়েই এগিয়ে গেল
ছেলেটির বুকে,
যদিও সে জানতো, ছেলেটিই
শয়তান।


কালিময়

কালিময় শরীরটাই যেন
মেয়েটির ভেতরকার এক জানালা;
পাংশুল হৃদয় তার
বিক্ষত আর ভাঙা,
অনুপযুক্ত উপায়ে যারে
স্পর্শ করা হয়েছে,
শুধুমাত্র
শরীরী প্রতিশ্রুতি পেতে; তাই সে
ভেঙে গেছে, মিষ্টি করে

সবচে’
সুন্দর উপায়ে।


সদ্বিবেচনা

তুমি..
আমাকে পাগল করে তোলো,
ঠিক যখনই মনে হয় আমার
আবারও ফিরে পেয়েছি
প্রজ্ঞা,
প্রশান্তি সহ,—
তখনই তুমি..
দু’পাশে ছড়িয়ে দাও তোমার পা!
ভেতরে বন্দী করে ফেল আমায়
আর চাবি ছুঁড়ে দাও দূরে।


শায়েস্তা

সে তার নখ বিঁধিয়ে আঁকড়ে ধরবে,
আমারে যেতেই দেবে না
আর চিৎকার করবে,
“জোরে! আরও জোরে! আরও! আরও!”
রাঙা-লাল হয়ে উঠবে ও!
ঘর্মাক্ত হয়ে, কোনোরকম বিরবিরিয়ে
বলবে আমারে,
“আরও ভালো করে করতে পারতি..”
আমি নিশ্চিত
এর পরও ওর কাছে যেতেই থাকবো আমার
ইগো-কে শায়েস্তা করতে।


শালীনতা

ছেলেটি বললো,
“আমি কিছুই চাইব না
তবু দেখবি সবই নিয়ে গেছি”

মেয়েটি বললো,
“তুই! হারামি একটা! সবসময়ই আমার
ভেতরের মাগিটারে
বের করে আনিস,
সমস্ত শালীনতা
পরাস্ত করে।”

সংক্ষিপ্ত কবি পরিচিতি #
সালভিন শ্রীলংকান কবি ও আর্টিস্ট। ইংরেজি তার কবিতার ভাষা। মূলত ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেই লেখেন। সাথে আছে দারুণ সব আর্ট।

বাংলা অনুবাদঃ ঋতো আহমেদ
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০২১ রাত ৯:৩০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×