somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৮২ কেজি থেকে ৭২ হওয়া এবং আমার লাইফস্টাইলের পরিবর্ত।

০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছরের ডিসেম্বর থেকে আমার লাইফস্টাইল চেঞ্জ করার চেস্টা করি এবং এখন অনেকটাই আমার কাংখিত লাইফস্টাইলে চলছি, যার ফলস্রুতিতে আজ আমার ওজন ৮২ কেজি থেকে ৭২ কেজিতে এসেছে,এবং আগামী জুনের আগে সেটাকে ৬৬/৬৭ তে নিয়ে আসতে চাই। আপনাদের জন্য আমার ট্রান্সফরমেশনের লাইফস্টাইল নিয়ে আসলাম যদি কারো উপকারে আসে।

তো প্রথমেই বলে নেই আমি যা খাইনা (যা খাওয়া উচিতও নয়)

১। ভাত (মাসে এক দুইদিন খাই)

২। চিনি (চায়ে কফিতে তো নয়ই).

৩। কাচা লবন আমার জন্য হারাম।

৪। মসলাদার খাবার,ভুনা, ভাজা।(এক্সেপসন আছে)

৫।বিড়ি সিগারেট

আমি যা খাই কিন্তু খাওয়া উচিত নয়

১। ফ্রেঞ্চ ফ্রাই (সপ্তাহে কমপক্ষে দুইদিন খাই)
২।বার্গার (সপ্তাহে কমপক্ষে ৩টা, তবে তা স্নাক নয় মেইন ডিস হিসেবে খাই)

৩।কোকা,পেপসি (সপ্তাহে আধালিটার)

৪।আইসক্রিম (সপ্তাহে কমপক্ষে ১ বার)

৫। চকলেট (সপ্তাহে ২/৩ বার)

৬। চিজ (সপ্তাহে কমপক্ষে ৫ দিন)

উপরোক্ত খাবার যদি বেশী পরিমানে খাই অথবা অন্যান্য খাবার যা ওজন বাড়ায় তা খাই তাহলে সেদিন স্বাভাবিকের চাইতে দুই কিলোমিটার বেশী দৌড়াই।নিজের প্রিয় কোন খাবারই নিষিদ্ধের তালিকায় ফেলিনা, বিরিয়ানী মিস্টি ইত্যাদি খাই তবে মাঝেমধ্যে, এবং সেদিন একটু বেশি এক্সারসাইজ করি। এছাড়া যখনই ক্ষুধা লাগে তখন বিস্কুট কেক না খেয়ে কলা বা অন্য যেকোন ফল খাওয়ার চেস্টা করি। প্রতিদিন কমপক্ষে, ১৫০/২০০ গ্রাম সালাদ খাই

আমার এক্সারসাইজ রুটিন

প্রতিদিন ২ ঘন্টা করে সপ্তাহে ৫ দিন এক্সারসাইজ করি (২ ঘন্টার মধ্যে বিশ্রাম সর্বোচ্চ ১৫ মিনিট)

প্রতিদিন রাত্রের (৭টায়) খাবার পরে কমপক্ষে ২ কিলোমিটার হাটি।

একতলা দুইতলা উঠতে লিফট ব্যাবহার করিনা।

এক/দুই কিলোমিটার দুরত্বের জন্য গাড়ি ব্যাবহার করিনা,হাটি (যদি হাতে সময় না থাকে তাহলে ভিন্ন কথা)

নিয়মিত এক্সারসাইজের পাশাপাশি প্রতিদিন "কমপক্ষে" ৭ কিলোমিটার হাটা হয়।

যদি কোনদিন এক্সারসাইজ করতে একেবারেই ভালোলাগেনা অথবা আবহাওয়া খারাপ থাকে তাহলে ঘরে বসে ৩০ মিনিট ফ্রিহ্যান্ড এবং ইয়োগা করি(কোন মাফ নাই)

একটানা দুই দিনের বেশী কোন অজুহাতেই এক্সারসাইজ করা থেকে বিরত থাকিনা,৩য় দিন রাস্তায় নামিই নামি,আর কিছু না পারলে ৫ কিলোমিটার দৌড়াই।

উপরুক্ত বিষয় গুলা একদিনে আসেনি, যেমন ভাত খাওয়া ছাড়তে ৩ মাস লেগেছে। সবগুলোই আস্তে আস্তে এসেছে এবং এখন তা অভ্যাসে পরিণত হয়েছে। এখন নিজের উপর জোর জবরদস্তি করছি বলে মনে হয়না,এখন চিনি নুন দেখলেই গা ঘিন ঘিন করে অথচ একদিন তরকারীতে পর্যাপ্ত নুন থাকলেও কাচা নুন ছাড়া চলতইনা।

আর একমাসে দুইমাসে ওজন ৫/১০ কেজি কমিয়ে ফেলবো এইরকম করে নিজের উপর অত্যাচার না করে বরং নিজের লাইফস্টাইলে পরিবর্তন আনুন তাহলে আস্তে আস্তে ওজন কমবে ঠিকই কিন্তু জীবনেও বাড়বেনা, যখন তা অভ্যাসে পরিনত হবে তখন আর এক্সারসাইজ করা কিংবা রিক্সা না চড়ে হেটে যাওয়াটাকে কষ্টকর মনে হবেনা। কারন এটাই হবে আপনার লাইফস্টাইল।

যে সব খাবার ওজন বাড়ায় কিন্তু আপনার প্রিয় সেগুলা খাবার জন্য সপ্তাহে অথবা ১৫ দিনে একদিন "চিট ডে" রাখুন। আপনার প্রিয় খাবার সেদিন লিমিট মতো খান, বেশী খাবেন না। যত ক্যালরি খেয়েছেন পরদিন গুনে গুনে তা ঝরিয়ে ফেলুন। স্টে হ্যালদি
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৮
১৩টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×