বাজেটঃ কবিতা
১৩ ই জুন, ২০১৯ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বাজেট লক্ষ কোটি টাকার
দিন দিন বাড়ছে আকার
আমার ভাগে পড়লো কত
হিসাব নিয়ে বসি,
হাতের পায়ের আঙ্গুল নিয়ে
গণকযন্ত্র তিনটি দিয়ে
যোগ বিয়োগ গুণন ভাগে
করলাম হিসেব কষি।
মন্ত্রীরে দিলাম আমলারে দিলাম
এমপিও নাই বাকি,
পিওনও দেখি হাত বাড়ায়
তারও চাই নাকি।
পথিমধ্যে ধরল পুলিশ
খাবে নাকি সর্ষে ইলিশ
অতিশয় গরীব! সে
ক্যামনে না দিই তারে?
না দিলে দিবে "বদির দোয়া"
হবেনা আর ঘরে শোয়া
কখন জানি বনে জংগলে
মরি ক্রসফায়ারে।
চেয়ারম্যান নিলো মেম্বর নিলো
নিলো চৌকিদার,
চারিদিকে চাই আর কি কেউ
বাকি রইলো নেওয়ার।
দিতে দিতে পকেটে চাই
চেয়ে দেখি কিছুই নাই
পুরো পকেট ফাঁকা,
আমার জন্য বেঁচে নাই
যদি এখন মরে যাই
কাফন কেনার টাকা।
কোটি টাকা ভাগে ছিলো
দিতে দিতে সবি গেলো
বাকি রইলো শুধু দীর্ঘশ্বাস,
কেউ কি তা নিতে চাও
লাগলে নিয়ে যাও
সাথে ফ্রি দিবো নাভিশ্বাস।
কর্তার কাছে চাইলে সালিশ
বললেন 'এসব ফালতু নালিশ'
ওরা কই থেকে যে আসে!,
সময় আমার বড্ড দামী
ভাগো! এখন ব্যস্ত আমি
ঘুমাব পারমাণবিক বালিশে।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৯ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন
অনেক দিন আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি লেখায় এমন একটি ভাবনা পড়েছিলাম—যুদ্ধ যখন দূরে থাকে, তখন তাকে নিয়ে আমরা উত্তেজিত হই, আলোচনা করি, পক্ষ-বিপক্ষ নিই। কিন্তু সেই যুদ্ধ যখন নিজের উঠোনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২

এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন
একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার...
...বাকিটুকু পড়ুন