somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনসিপির রাজনৈতিক এজেন্ডা কি?

০৩ রা মে, ২০২৫ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গত ১৬ বছর বিএনপির আন্দোলনে সাধারণ মানুষ কেনো যেতো না? কেনো বিএনপির হরতাল কেউ মানতো না? কারণ বিএনপি জনবিচ্ছিন্ন ছিলো।

জনগণের দাবিতে বিএনপি মিছিল করতো না, হরতাল দিতো না। দ্রব্যমূল্যের উর্ধগতি নিয়ে তাদের মাথাব্যথা ছিলো না, শেয়ার বাজার কেলেংকারির প্রতিবাদ জানিয়ে তারা একদিন হরতাল ডাকেনি, এস আলম যে ব্যাংক সব গিলে ফেলছে এর প্রতিবাদে একদিন অবরোধ ডাকেনি।

তাদের মিছিল আর হরতাল হতো শুধু তত্ত্বাবধায়ক সরকার আর খালেদা জিয়ার মুক্তির দাবিতে। গত ১৬ বছর এই দুইটাই ছিলো তাদের একমাত্র রাজনৈতিক এজেন্ডা।

তারা সাধারণ মানুষের দাবী নিয়ে মাঠে নামেনাই, তাই সাধারণ মানুষও তাদের ডাকে মাঠে নামেনাই।

এই একই পথে হাটছে এনসিপি, এরাও দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কেনো? কারণ সাধারণের দাবীর প্রতি তাদের কোনো আগ্রহ নাই। তাদের একমাত্র এজেন্ডা আওয়ামিলীগ নিষিদ্ধকরণ।

জিনিসপত্রের দাম বাড়ছে, শেয়ার বাজার খালি হয়ে যাচ্ছে, লুটপাটের মহোৎসব চলছে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে। এত্তসব ইস্যু রেখে তারা এমন একটা ইস্যু নিয়ে পড়ে আছে যা নিয়ে দেশের সিংহভাগ জনগণের কোন মাথাব্যথা নাই।

জনগণ বুঝতে পারছে যে এনসিপি নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করতে লীগকে নিষিদ্ধ করতে চায়। কারণ এদেশে লীগ থাকলে এনসিপির অস্তিত্ব থাকবে না। তাই তাদের সার্ভাইভালের জন্য লীগকে নিষিদ্ধ করতে হবে। লীগ এনসিপির জন্য হুমকি স্বরূপ। কিন্তু লীগ সাধারণ জনগণের জন্য হুমকিস্বরূপ না।

লীগ নিষিদ্ধকরণ তাদের একমাত্র এজেন্ডা হয়ে যাওয়ায় জনগণ এই দলকেও বয়কট করবে, এদের ডাকে কেউ আসবে না, এখনো আসে না, ভাড়া করে আনতে হয়। কয়েকদিন পর ভাড়ায়ও কেউ আসবে না, এভাবে আস্তে আস্তে এনসিপি যমুনাতে ঢুকে যাবে।

কোনো রাজনৈতিক দলের একমাত্র এজেন্ডা যদি হয় আরেকটা দলের নিষিদ্ধকরণ তাহলে বুঝতে হবে সে দলের হাতে জনকল্যাণমুখী কোনো এজেন্ডা নাই বা তা বাস্তবায়নে তারা সক্ষম না, তাই তারা মাঠে ঠিকে থাকতে কোনোরকমে একটা এজেন্ডা আঁকড়ে ধরে আছে যেভাবে সাতার না জানা ডুবন্ত মানুষ খড়কুটো যা পায় আঁকড়ে ধরে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৫ রাত ১২:০৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাদা নীল জার্সি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪২


গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির... ...বাকিটুকু পড়ুন

বাইরে এসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৩ শে জুন, ২০২৬ সকাল ১১:৪৬

এসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।

দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ও তাঁর মন্ত্রীবর্গের দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত নয় কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন

স্পর্শে_ _ _ _ _

লিখেছেন মায়াস্পর্শ, ২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০

-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

বেসুরো গলায় গান গাওয়ার অপরাধে

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৩ শে জুন, ২০২৬ রাত ৯:০৯


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে... ...বাকিটুকু পড়ুন

×