কিছু দিন যাবৎ বাংলাদেশ বনাম ইন্ডিয়া কোর্য়াটার ফাইনাল ম্যাচ নিয়ে অনেক জল্পনা কল্পনা আর আলোচনা হচ্ছে বিভিন্ন মিডিয়া আর মানুষের মাঝে। ইন্ডিয়ান মিডিয়া তো রীতিমত ক্রিকেট ফান করতে করতে বাংলাদেশের স্বাধীনতাকেও তাচ্ছিল্ল করতে ছাড়েনি। এক প্রচারনায় ইন্ডিয়া দেখিয়েছে In 1971 India created Bangladesh.. অবশ্য এটা নতুন কিছু না। ইন্ডিয়া অন্য দেশকে তুচ্ছ তাচ্ছিল্য করতে এতটুকুও কুন্ঠা বোধ করে না। মওকা মওকা নামের এডভারটাইসে তো আমরা সেটা দেখতে পাচ্ছিই। এক দিনের ক্রিকেট খেলার মাঠে প্রতিযোগীতায় যেদিন যে ভাল খেলবে দিনটি সেদিন তার। সেই হিসেব কষলে নতুন তরুর বাংলাদেশ দলের সামর্থ বোধ করি কোন অংশেই কম না। ইন্ডিয়া যখন প্রথম বিশ্বকাপ খেলে সেখানে তো রীতিমতো অপমান আর বিব্রতকর ঘটনা ঘঠিয়েছিল নিজের দেশের ক্রিকেটের জন্য। সেটা আমরা সবাই জানি। তাদের ২য় বিশ্বকাপেও একই রকম নাস্তা নাবুদ অবস্থা হয়েছিল। ইন্ডিয়ান ক্রিকেট বোদ্ধারা বাংলাদেশকে কোর্য়াটার ফাইনালে পেয়ে একরকম নিশ্চিত যে তারা সেমি ফাইনালে যাচ্ছে। নবজাত সিং শিধু তো যা ইচ্ছা তাই মন্তব্য করেছে বাংলাদেশের ক্রিকেটেরর মান নিয়ে। যদিও বিখ্যাত কিছু কিছু মানুষ আমাদের ক্রিকেটের অনেক প্রশংসা করেছে। আমাদের পারর্ফমেন্সও ভালো এই বিশ্বকাপে। ইন্ডিয়া এমন একটা দেশ যারা গলায় মালা পরিয়েই পরক্ষনে খারাপ পারর্ফমেন্সের জন্য জুতা মারতেও বিন্দুমাত্র দীধা করে না। আমরা স্বীকার করি ইন্ডিয়া ক্রিকেট দলটা অভিজ্ঞাতা আর পরফর্মেন্সের দিক থেকে বাংলাদেশের থেকে অনেক পরিপূর্ন একটা দল। তবে ক্রিকেট হলো If its your day then you can creat anything বিশেষ করে একদিনের আন্তর্জাতিক ম্যাচে। আর নক আউটেতো সে ক্ষতিটা আর পুষিয়ে নেবার উপায় নাই। ইতিহাসে এই ইন্ডিয়ান বুলেটকে নাস্তানাবুদ করার রেকর্ড আছে আমাদের তাও একের অধিকবার। তাই বিশেষ করে বাংলাদেশী ক্রিকেট সমর্থকদের বলতে চাই কেন আমরা ইন্ডিয়ার মতো এমন বিভিন্ন চরিত্রের রুপক মানষিকতার একটা দলকে আমরা আন্তর্জাতিক অঙ্গনে সাপোর্ট করবো ? যারা কিনা কাউকে শ্রদ্ধা বা যোগ্য সম্মান দিতে জানে না। আমি ইন্ডিয়ান ক্রিকেট ভাল স্বীকার করি সেই সাথে তাদের পরাজয় আনন্দ উপভোগ করি সেটা যেকোন দেশের সাথেই হোক না কেন? আর আমাদের বাংলাদেশ দল অনেক কিছু দিয়েছে আমাদের ক্রিকেটককে। তাই তাদের হারানোর কিছু নেই তবে ধীরে ধীরে স্বপ্ন বড় করতে ইচ্ছা আর চেষ্টা করা ছাড়া। হারানোর ভয় ইন্ডিয়ার আছে তাই তারা এতো সমালোচনায় মশগুল। বাংলাদেশ ক্রিকেটের জয় আর সাফল্য কামনা করি।
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।