কবিতা
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বীরাঙ্গনা
---------- মোঃ রুহুল আমীন ।
বারাঙ্গনা নহ তুমি,
তুমি বরিষ্ঠা বীর-নারী,
গরিমা এ জাতির ।
মুক্তিকামী মানুষের
তুমি নমস্যা পুজনীয়া ।
সেদিন একাত্তুরে
যে তুমি ছিলে ধর্ষিতা নির্যাতিতা
নিজগৃহে নয়তো বাঙ্কারে,
হায়েনার হিংস্র আঁচড়ে
সর্বাঙ্গ যার হয়েছিল ক্ষতবিক্ষত,
নরপশুর নারকীয় কামদাহে
যার কনকপ্রভ কোমলাঙ্গ
হয়েছিল বিবর্ণ ধূসর
পোড়ামাটি,
শতধাছিন্ন অঙ্গাবরণে
যে ছিল সেদিন বিবসনাপ্রায়,
সম্ভ্রম হারায়ে
যে হয়েছিল সর্বস্বহারা,
ক্লান্তি অবসাদে
যার চঞ্চল চরণকমল
ছিল নিশ্চল যেন অচর পাথর,
বিস্রস্ত কুন্তলে যে ছিল সেদিন
ভাবলেশহীন উদাশীন
পাগলিনীপ্রায়,
সে নহে অন্য কেহ,
সে তুমি -
আমাদেরই জননী কারো,
কারো কণ্যা ভগ্নি জায়া
কিংবা মানসী প্রেমাস্পদ ।
সেদিনের তোমার হৃত সম্ভ্রম
আজ আমাদের স্বাধীনতা,
তোমার রক্তাক্ত উড়নী
আমাদের জাতীয় পতাকা ।
আজ এসো তুমি,
এসো বিজয়ীনি বেশে,
এই বিজয় দিবসে ।
বিজয়োল্লাসে হৃদয়ের ক্ষত
পাঠাও বিবাসে,
জীর্ণশীর্ণ দেহে জড়াও যতনে
বিজয়ের উজোর আঁচোর ।
এসো আজ তোমারে বরি
পরম শ্রদ্ধায়,
কৃতজ্ঞতায় ।
----*----
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন
কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং...
...বাকিটুকু পড়ুনএমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প...
...বাকিটুকু পড়ুন