কবিতা
০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
স্বাধীনতা
----------- মোঃ রুহুল আমীন ।
স্বাধীনতা,
লাল সালু ঘেরা পালকীতে আসা
তুমি এক নায়রী, নাগরী ।
এসেছো তো সে-ই কবেই !
তোমার লাগি
এর ওর কাছে কতভাবে
কত দায়দেনা, কত ঋণ্ ,
কত রক্ত, অশ্রু কত,
কত কান্না আহাজারি,
কত জীবন সম্ভ্রম
সম্পদ বিসর্জন বলিদান !
বেহারাদের সে কী শ্রান্তি ক্লান্তি,
রক্তপিচ্ছল কতটা দীর্ঘপথ
পরিক্রমন !
পোড়া বারুদের গন্ধে উত্তাপে
সবুজ কত ফসলের মাঠ
বিবর্ণ বিরান,
ব্রহ্মপুত্র যমুনার জলে ঢালে
কত লা্শ,
কত রক্তের নহর !
যেন ওসব আর নয় নদ-নদী,
অচেনা কোন লোহিত সাগর ।
তোমার জন্য এতই আয়োজন যদি,
তবে কেন আজও অধরা তুমি,
কেন দূর গগনের চাঁদ ?
রাজ-রাজারা কেন আজও
ব্যস্ত অত তবে
বাঁধিতে অন্য আর সবে
আইনের নিগঢ়ে
নানা ফন্দি ফিকিরে ?
---*---
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন