somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলমান রাজনৈতিক সংকট: একটি নির্বাচনী বিশ্লেষণ

১২ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এখন তো আড্ডার বিষয় একটাই, সর্বশেষ রাজনৈতিক কীর্তিকলাপ।বিরোধী দলের হরতাল, নাশকতা, সরকারের দমননীতি, সংলাপ-সমঝোতার আশাবাদ, অগণতান্ত্রিক শক্তির উত্থানসহ নানা প্রসঙ্গ। এমন আড্ডায় শুধু আমরা নই, প্রায় প্রত্যেকেই বসেন। চায়ের দোকান, গাড়ির ভেতর, অফিসের অলস সময়- কোথায় না চলছে এমন আড্ডা।
সারা দেশের মানুষ চায় দুই নেত্রী আলোচনায় বসে একটি সমঝোতায় আসুক এবং সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাক। দেশে শান্তি আসুক। তার পরও সংলাপের ব্যাপারে কোনো অগ্রগতি না হওয়ায় আমরা কেউ হতাশ, কেউ বিস্ময় প্রকাশ করছি, কেউ বা বিশেষ কোনো দলের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করছি। কিন্তু আমার বিশ্লেষন হলো প্রকৃত অর্থে আওয়ামী লীগ-বিএনপি কেউই নির্বাচন চায় না।
কেউই প্রকৃত অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায় না। কারণ সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপক ভরাডুবির কারণে আওয়ামী লীগ বুঝে গেছে, ভোটারদের মতিগতি কোন দিকে। অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল কী হবে, তা তাদের বুঝতে বাকি নেই। তাই তারা সঠিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। সংলাপে বসে, ছাড় দিয়ে বিএনপিকে নির্বাচনে আনার কোনো আগ্রহই তাদের নেই। তার চেয়ে গোলেমালে বিএনপিহীন নির্বাচন করে কোনো রকমে ক্ষমতায় টিকে যেতে পারলেই ল্যাঠা চুকে যায়- এমন একটা মনোভাব নিয়ে আছে তারা। আর যদি সেই একতরফা নির্বাচনের পর বিরোধী দলের সর্বাত্মক আন্দোলনের মুখে একান্তই টিকে থাকা না যায়, তখনকার পরিস্থিতি তখন ভাবা যাবে।'

আর বিএনপি কেন নির্বাচনে যাবে না? 'তাদের মধ্যে এমন কিছু নেতা আছেন, যাঁদের মস্তিষ্ক যথেষ্ট উর্বর। তাঁরা দেখতে পাচ্ছেন, এখন নির্বাচন হলে আওয়ামী লীগ দলগতভাবে যদি হেরেও যায়, তাহলেও কাছাকাছি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারা যদি একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতায় যায়, তাহলে ১৯৯৬ সালের মধ্য ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের পর বিএনপির যে অবস্থা হয়েছিল, সে রকমই অবস্থা হবে। তাতে তারা এমন পচন পচবে যে তার পরের নির্বাচনে আওয়ামী লীগ রীতিমতো গো-হারা হারবে। সে জন্য বিএনপিকে যদি আরো কয়েক মাস অপেক্ষা করতে হয় তাও ভালো। তার আরেকটি বড় সুবিধাও আছে।'তাতে
'বিএনপি একটি বিরাট বড় গ্লানির বোঝা মাথায় নেওয়া থেকে রক্ষা পাবে।' ধরে নিলাম জানুয়ারিতে নির্বাচন হলো। বিএনপি ক্ষমতায় চলে এলো। মানবতাবিরোধী অপরাধের বিচারে জামায়াতের যেসব নেতা মৃত্যুদণ্ড পেয়েছেন, হয় তাঁদের দণ্ড কার্যকর করতে হবে, না হয় তাদের মুক্ত করে দিতে হবে। জামায়াতের সঙ্গে বিএনপির গাঁটছড়া এখন যে পর্যায়ে, তাতে তাদের নেতাদের ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে বলে মনে হয় না। না ছাড়লে জামায়াত তাদের আস্ত রাখবে না। এমনিতেই বিএনপির বিরুদ্ধে একটি অপবাদ রয়েছে যে দলটি মূলত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাবেক পাকিস্তান মুসলিম লীগের পরিবর্তিত রূপ বা বাংলাদেশি সংস্করণ। তার ওপর যদি সর্বোচ্চ আদালতের রায়ে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছেড়ে দেওয়া হয়, তাহলে সেই অপবাদটি চিরস্থায়ী হবে কিংবা আরো শক্তিশালী হবে। দলের অভ্যন্তরে থাকা সাবেক বাম ও মুক্তিযুদ্ধের পক্ষের দুর্বল অংশটির পক্ষে তা মেনে নেওয়াটাও কঠিন হতে পারে। ফলে যুদ্ধাপরাধীদের না ছাড়লেও দল ক্ষতিগ্রস্ত হবে, আবার ছেড়ে দিলেও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তার চেয়ে যদি আরো কয়েকটা মাস পার করে দেওয়া যায়, তাহলে দুদিক থেকেই লাভ। এর মধ্যে দণ্ডিতদের যা হওয়ার তা হয়ে যাবে।'
আর কয়েক মাসের মধ্যে যদি সেই রায় বাস্তবায়িত না হয় তাহলে !!!

আওয়ামী লীগ চেষ্টা করবে মুলা ঝুলিয়ে রাখার মতো এই বিষয়টিকেও ঝুলিয়ে রাখতে । আর বিএনপিও এটাই চায়। কারণ যারা মনেপ্রাণে যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছিল, তারা ক্রমেই হতাশ হয়ে পড়বে এবং আওয়ামী লীগের পেছন থেকে সরে যাবে।'
বিএনপি অনেক দিন ধরেই তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে। এবার সেই আন্দোলনের শুরুর দিকটাতে একটু দৃষ্টি দেওয়া যাক। সর্বোচ্চ আদালত রায় দিলেন, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। কিন্তু পর্যবেক্ষণে বললেন, সংসদ চাইলে আগামী দুটি নির্বাচন এই ব্যবস্থায় করা যেতে পারে। তাহলে সেই ফয়সালাটা সংসদেই করার প্রয়োজন ছিল কিংবা এখনো প্রয়োজন। তখন সংসদীয় কমিটি হলো। বিএনপিকে বারবার ডাকা হলো সংসদে এসে প্রস্তাব দেওয়ার জন্য। এমনও বলা হলো, আওয়ামী লীগ যেহেতু তত্ত্বাবধায়ক সরকার চায় না, তাই তারা সংসদে প্রস্তাব করে কোনো দায় নিতে চায় না। বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাইলে সংসদে এসে প্রস্তাব করুক। কিন্তু বিএনপি গিয়েছিল কি? যায়নি। কোনো প্রস্তাবও দেয়নি। অবশ্য পরে একবার গিয়ে প্রস্তাব দিয়েও তা প্রত্যাহার করে নিয়েছে। তাহলে কিভাবে বলব যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়? বরং বিএনপি আগাগোড়া একে সরকারের বিরুদ্ধে আন্দোলনের একটি হাতিয়ার হিসেবেই ব্যবহার করে আসছে এবং এখনো করছে। সংসদের চলতি অধিবেশনই শেষ অধিবেশন, যা এখন বর্ধিত মেয়াদে রয়েছে। এই অধিবেশনেও বিএনপি এক দিন গিয়েই বেরিয়ে এসেছে। মাঝখানে তাদের একজন সংসদ সদস্য প্রস্তাব দিয়েও পরে প্রত্যাহার করে নিয়েছেন। সংসদীয় গণতন্ত্রের রাজনীতি করার পরও সংসদে না গিয়ে এই সমস্যার সমাধান তারা কিভাবে করতে চায় তা কি কেঊ বলতে পারবেন? সারা দেশ অচল করে দিলেই কি এই সমস্যার সমাধান হবে? আর এখন সংলাপের যে কথা হচ্ছে, তাতে দুই নেত্রীর কারো কোনো আন্তরিকতা আছে কি? মনে আছে, মতিঝিলের সমাবেশে দাঁড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংলাপকে কিভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন? সরকার নাকি সংলাপের নাটক করতে চায়। বলেছিলেন, এসব ছাড়ুন, ৪৮ ঘণ্টা সময় দিলাম, এর মধ্যে আমাদের দাবি মেনে নিন। সাম্প্রতিক সময়েও প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকারের প্রস্তাব দিলে বিএনপি নেত্রী নির্দলীয় সরকারের প্রস্তাব দিয়ে বলেছিলেন, নির্দলীয় সরকারের দাবি মেনে নিলেই কেবল আলোচনা হতে পারে। বিএনপি থেকে শেষ পর্যন্ত একই কথা বলা হয়েছে। সর্বদলীয় সরকার নিয়ে তারা কোনো আলোচনায় যাবে না। এটা কি সংলাপের প্রতি সদিচ্ছার বহিঃপ্রকাশ? দাবি যদি মেনেই নেওয়া হয়, তাহলে আর সংলাপের প্রয়োজন কী? সংলাপের নিয়ম কী? সংলাপের জন্য খোলামনে আগে এক জায়গায় বসতে হবে। যার যার প্রস্তাব তুলে ধরতে হবে। উভয় পক্ষ কিছু ছাড় দিয়ে একটি সমঝোতায় আসবে। কিন্তু এ পর্যন্ত কারো কথায় বা আচরণে সেই সদিচ্ছার প্রকাশ ঘটেছে কি?'

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×