গতকাল রাতে নার্ভের ওপর দিয়ে বেশ ভালোই একটা ঝড় বয়ে গেল৷ ম্যাচ জয়ের মানসিক প্রস্তুতি যখন সম্পন্ন তখনই চুড়ান্ত আঘাত পেলাম৷ ফলাফলঃ সারারাত একটা বাজে ঘুমের মুখোমুখি হওয়া৷ গতকালের খেলায় আমরা কেন হারলাম,কি করলে কি হতে পারত,কার দোষ এখন খোঁজা অবান্তর৷ তবে কিছু কিছু জিনিস আমাকে বেশ অবাক করেছে৷ যেমন গোটা ম্যাচে ভারতীয় দলের আপিলের ধরণ,বুমরাহর বোলিং ফলোথ্রুতে ইচ্ছাকৃতভাবে উইকেটে ফাটল ধরানোর প্রচেষ্টা (যাতে তাদের স্পিনাররা ভালো সুবিধা পায় এবং পেয়েওছিল),উইকেট পতন পরবর্তি সেলিব্রেশান ইত্যাদি ইত্যাদি৷ খেলা শেষেতো মনে হলো তারা পুঁচকে বাংলাদেশ নয়,মাইটি অস্ট্রেলিয়ার সাথে খেলেছিল৷ তবে আমাদের সামগ্রিক পারফর্মেন্স প্রমাণ করে যে এই টিটোয়েন্টি ওয়ার্ল্ডকাপে আমাদের যেসব ঘটনা মোকাবেলা করতে হয়েছে এবং তাতে আমাদের খেলোয়াড়দের ওপর দিয়ে যে মানসিক ঝড় বয়ে গিয়েছিল,তাতে আমি শিওর ঐ ঘটনাগুলো না ঘটলে আমরা মিনিমাম সেমিফাইনালিস্ট থাকতাম৷ তবে এই ক্লোজ ম্যাচের রানরেটের জন্য ভারতের বেশ চড়া মূল্য দিতে হতে পারে৷ ভালো লাগছে এই ভেবে যে আমরা ধীরে ধীরে বড় দল হয়ে উঠছি৷ আর রয়ে যাচ্ছে গতরাতের ম্যাচের জন্য একরাশ হতাশা৷
সাবধানের মার্ নেই
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।