somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিখা রহমান
কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"

আসুন না প্রেমে পড়ি!!

২৬ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আনন্দ হচ্ছে, ভয় হচ্ছে, বুক ধুকপুক....একটু রোমাঞ্চ, একটু অস্থিরতা...প্রথম বই ঠিক প্রথম প্রেমে পড়ার মতোই। লেখালেখি মলাটবন্দী হওয়া সেতো বয়ঃসন্ধিতে পা রাখাই।

বইয়ে মোট পনেরোটি গল্প আছে। বইয়ের প্রতিটা গল্পই অনন্য, কোন গল্পই ঘটনা বা নির্মানে অন্যটির মতো নয়। প্রতিটা গল্পেই বাঁক আছে, মোচড় আছে আর প্রতিটা বাঁকেই আছে শুরুর আনন্দ, ফুরানোর ক্লান্তি, আর ছেড়ে আসার কষ্ট। জীবনের সুক্ষ্ম সব অনুভূতির অনুরনণ, বেঁচে থাকার সংগ্রাম, প্রতিশোধ-ক্ষমা-অনুতাপ, বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল, রাজনৈতিক ও সামাজিক ঘূর্ণাবর্ত…এরই মধ্যে এগিয়েছে বিভিন্ন সম্পর্কের গল্পগুলো।

লেখক ও ব্যক্তি আমি আবেগী। এইটুকু নিশ্চিত বলতে পারি যে আমার গল্পরা আপনাকে ছুঁয়ে যাবে, আপ্লুত করবে, ভাবাবে। কথা দিতে পারি যে গল্প পড়ার অনেকক্ষণ পরেও রেশ থেকে যাবে, অনেকদিন পরে রাত্রি গহীনে, একলা দুপুরে বা ব্যস্ত কাজের ফাকেও গল্পের কোন মুখ উকি দেবে। সংবাদপত্রের কোন খবর, বা জীবনের কোন ওঠাপড়ায় কোন গল্প মনে পড়ে যাবেই।

কখনো কখনো কোন বিষন্ন মুখের দিকে তাকিয়ে সানাইয়ের করুন সুর শোনা যায়। সব নীরবতা সত্ত্বেও দুপুরের ঝলমলে রোদে মাদলের শব্দ বেজে উঠে বা বৃষ্টির শব্দে জলতরঙ্গের আওয়াজ বা মেঘলা আকাশে কারো চাপা কান্নার শব্দ। জগতের সকল প্রতিবন্ধকতার বিরুদ্ধেই এমনটা ঘটে; সম্ভব হয় এক ইন্দ্রিয় দিয়ে আরেক ইন্দ্রিয়ের বিষয়কে অনুধাবন করা। শ্রবন দিয়ে রূপকে অনুভব; দৃষ্টি দিয়ে শব্দকে; শব্দ দিয়ে স্বাদ, আর গন্ধ, আর বর্ণ, আর স্পর্শ। আমার গল্পেরা ঠিক এমনটাই ইন্দ্রিয়গ্রাহ্য।

যারা ব্যক্তি আমাকে ভালোবাসেন, আশা করছি এই গল্পদের তারা আমার মতো বা আমার চেয়েও বেশী ভালোবাসবেন। আর যারা লেখক আমাকেই চেনেন, তারা আশা করছি ইতিমধ্যেই গল্প শুনে অল্প সল্প ভালোবেসেছেন আর বই পড়ার পরে সে ভালোবাসা গভীরতা খুঁজে পাবে। আর যাদের সাথে একদমই নতুন আনকোরা দেখা, আশা করছি তারা বইটা পড়ে আচমকাই উথালপাথাল প্রেমে পড়বেন...সেই প্রথম পরিচয়ে প্রেমের মতো।

সব লেখকদের মতোই আমিও আমার গল্পদের অবিসংবাদিত ভাবে, নিঃশর্ত ভাবে ভালোবাসি। আমার ভালোবাসায় আপনাকে আমন্ত্রণ!! আসুন না প্রেমে পড়ি...প্রেমে পড়ার মতো ভয়ঙ্কর সুন্দর আর কিছুই নেই!!

'আগুনের ফুল' প্রকাশ করছে ছায়াবিথী। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইমেলায় ও অনলাইনে পাওয়া যাবে।

লেখালেখি করছি তিন বছর। যারা পাশে থেকে উৎসাহ যুগিয়েছেন, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা আর অনেক অনেক ভালোবাসা। ব্লগে বিভিন্ন সময়ে অনেকেই বই প্রকাশের কথা বলেছেন। ব্লগারদের মধ্যে এও মুহূর্মতে মনে পড়ছে বিজন রয়, খায়রুল আহসান, সম্রাট ইজ দি বেস্ট, মনিরা সুলতানা, মিথী মারজান, উম্মে সায়মা, জাহিদ অনিক আর সামিয়া ইতি, যারা বই প্রকাশে উৎসাহ দিয়েছেন।

এত্তো ভালোবাসা আমার ব্লগের লেখক-কবি বন্ধুদের, যাদের কাছে আমি অনেক কিছু শিখেছি, যারা আমাকে ভালোবেসেছে আর সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে। মিথীমনি, জাহিদ, সায়মা মনি আর নীরা তোমরা ছাড়া যে আমি এক পাও চলতে পারি না। যারা আমাকে গাছে তুলেছেন, দয়া করে মই নিয়ে পালিয়ে যাবেন না। :P
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪
৩৫টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

Victims of enforced disappearances পার্সন হিসেবে আমার বক্তব্য.....

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১২:২১

গত ২৫ এবং ২৬ এপ্রিল ২০২৬ এ মানবাধিকার সংগঠন 'অধিকার' এবং World Organization Against Torture (OMCT) এর যৌথ উদ্যোগে ঢাকায় “The Prevention of Torture and the Implementation of UNCAT and... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ০৫ ই মে, ২০২৬ দুপুর ১:২৯

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জয় এবং এর ফলে উদ্ভূত আদর্শিক পরিবর্তন কেবল ভারতের একটি প্রাদেশিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক সমীকরণে,... ...বাকিটুকু পড়ুন

আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৫ ই মে, ২০২৬ বিকাল ৫:৫৪




আমার মাথা যেন আর কাজ করছিল না। বাইরে থেকে আমি স্বাভাবিক হাঁটছি, চলছি, পড়ছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি কিন্তু ভেতরে ভেতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম মায়ের কথা ছোট বোনটার... ...বাকিটুকু পড়ুন

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

×