somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝড়া পাতা............।

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শুকনো পাতা মাড়িয়ে গুটি গুটি পায়ে কেউ একজন হেটে আসছে।সময়টা অগ্রায়ন মাসের শেষের দিকে। মানে শীত একটু একটু করে আসি আসি করছে।হালকা বাতাসে তাই পাওয়া যাচ্ছে শীতলতার স্পর্শ।এই সময় মফস্বল শহরে ঝুপ করে যেন সন্ধ্যা নামে। সারাদিনের ক্লান্ত পাখিগুলো ব্যাকুল হয়ে ডানা মেলে ঘরে ফেরার আসায়।
দিনের শেষের সূর্যটার সব আলোটুকু শুষে নেয় গাঢ় অন্ধকার।মেঠো পথের দুপাশে থাকা গাছগুলো ও যেন একটা ভূতুরে আকার নিয়ে থমকে দাঁড়িয়ে থাকে।এই পরিবেশকে আরো একটু অন্য রকম মনে হয় যখন জোনাকিরা জ্বলে ওঠে।এই অদ্ভুদ রকম একটি পরিবেশের মধ্যে আবারও শোনা যায় সেই হেটে চলার শব্দ।অন্ধকারটা চোখে একটু সয়ে গেলেই বোঝা যায়-গাঢ় অন্ধকার আর কালো চাদর দুটোই একসাথে বেঁধে নিয়ে একটি মেয়ে সামনের পথে এগিয়ে যেতে থাকে। কোনদিন মনে হয় একা অন্ধকারের পথে পা বাড়ায়নি, তাই রাতের কীট পতঙ্গের আওয়াজও তার কাছে ভীষন তীব্র মনে হতে থাকে।
বেশ দূর থেকেই মেয়েটি দেখতে পেল ট্রেনের প্ল্যাটফর্মটা।কালো চাদরটা দিয়ে আরো ভালো করে জড়িয়ে নেয় সে নিজেকে, হাতের ছোট্ট ব্যাগটাকে আরো শক্ত করে ধরে সে ধীরে ধীরে এগিয়ে আসে। আজ খুববেশি একটা লোকজন নেই, সবাই যার যার মনে গল্প করছে অথবা চায়ের কাপে ঝড় তুলছে। মেয়েটি সবাইকে কোনরকম পাশ কাটিয়ে এক কোনার এক অন্ধকার একটা বেঞ্চিতে বসে পড়ল।হ্যাঁ- তার তো এখানেই থাকার কথা ছিল।
সে তার কথা রেখেছে- বাবা-মা, আত্নীয়-স্বজন, সবার ভালবাসা আর আদর কে উপেক্ষা করে সে তার ভালবাসার জন্য সবকিছু ছেড়ে একা চলে এসেছে এই অনিশ্চতার পথে। চোখে তার রঙ্গিন স্বপ্ন।তার প্রিয় মানুষটি আজ যে তাকে নিতে আসবে। আনন্দ আর অপেক্ষা দুটোই বাড়তে থাকে। একটা সময় তার মনে হয় সময়ও বুঝি থমকে গেছে। এত নীরবতা কেন চারিপাশে?
হঠাৎ কারো একজনের হাতের স্পর্শে সে চমকে ওঠে। মুহুর্তেই তার পৃথিবীটা যেন আরো রঙ্গিন হয়ে ওঠে। লোকজনের কোলাহল, চায়ের কাপের ঢুং ঠাং শব্দ, রাতের ঝিঝি পোকার ডাক সব তার কাছে অনেক আনন্দের মনে হয়।এত কিছুর মধ্যেও সে শুনতে পায় তার প্রিয় মানুষের কন্ঠ।
উফ্, যা ভয় পাইছিলাম, ভাবছিলামতো তুমি বুঝি আইতেই পারবানা। যাক-বাঁচাইলা আমারে। এহন আমারা সারাজীবন একলগেই থাকুম।চল চল- ট্রেন মনে হয় আইতেছে-ঐ যে শুনছো,হুইসেলের শব্দ শোনা যাইতেছে। কি হইল-চল।
মেয়েটি যেন কেঁপে ওঠে আনন্দ আর উত্তেজনায়। আজ তার জীবন আবার নতুন করে শুরু হবে। ওরা এগিয়ে যায় ট্রেনের দিকে- জীবনের একটা অংশকে পিছনে ফেলে নতুন স্বপ্নকে সাথে নিয়ে অন্ধকারের বুক চিরে একটা সময় কু ঝিক ঝিক করে ট্রেন চলতে থাকে।
সময় কেটে য়ায়-একটা সময় ভোর হয়, পাখি ডাকে আবারও নতুন সূর্য ওঠে, একটা সময় সূর্য ডুবেও যা্য়।নেমে আসে গাঢ় অন্ধকার, মেয়েটি তখনও অচেতন হয়ে ঘুমিয়ে থাকে।ট্রেন তখনও ছুটে চলছে তার নিজের পথে
সময় গড়িয়ে যায়-ট্রেনও একসময় থেমে যায়। যান্ত্রিক শব্দ আর কোলাহলের কারণে এক সময় মেয়েটি ঘুম ভরা চোখে খুঁজতে থাকে তার প্রিয় মানুষটির।না-কোথাও তো তাকে দেখা যাচ্ছে না, সহসাই মনে হয় তার মাথায় বাজ ভেঙে পড়লো। এ কি দেখছে সে? এই লোকটি কে? এত লোলুপ চোখে তার দিকে তাকিয়ে আছে? ভয়ে মেয়েটি নিজেকে গুটিয়ে নেয়-ভয়ার্ত চোখে, উদ্বিগ্ন কন্ঠে প্রশ্ন করে, আপনি কে? লোকটি যেন মজার কোন কথা শোনে-বিকট অট্ট হাসি দিয়ে বলে-
এখন আমিই তো তোমার সবকিছু। তোমার পেয়ারের মানুষতো তোমারে বেইচ্যা দিছে। নগদ পঞ্চাশ হাজার টাকা গুইন্যা লইয়া বিদায় হইছে। তুমি কি মনে করছো-তুমি ছাড়া হের কেউ নাই? আরে বোকা মাইয়া, তোমার মত কত ময়না পাখিরে সে ভুলাইয়া আনছে আর টাকা গুনছে সেই খবর তো আর জাননা।চল-চল তোমার জন্য ভাল খাতিরের ব্যবস্থা আছে।

সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মিনি পোস্ট!

লিখেছেন গিয়াস উদ্দিন লিটন, ১৫ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩৬

ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-

জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৯


সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।

এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন

কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫২

চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!

অবেশেষে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

×