এবার আমি দালাল হবো, দালাল
এধারওধার দু'ধার খাবো
বলবে না কেউ আবাল !
থাকবো না-কো বোবার দলে
ডাকুক সবে আতেল বলে
পেটের পূজায় ছিঁড়বো নাড়ি
রইবো না আর ছাবাল-
হবো এবার দালাল হবো, দালাল !
কুরছি নিয়ে তেরছা কথা,
সইবো না গো প্রভুর ব্যথা
পায়ের তলায় রইবো পড়ে
গুণধর এক আলাল-
হবো এবার দালাল হবো, দালাল ।
বাবার ভিটা তুইলা দিমু
দাদার ঠোঁটে নাম ফোটামু
খাটমু ভাড়া দাদন নিমু
প্রভুর প্যাঁদায় মাতাল-
এবার আমি দালাল হবো, দালাল ।
(জুরছে হাতে তালি মারুন)
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



