বুকটা খালি ধড়ফড় ধড়ফড় করে,
তয় কি সত্যি আমার মরণ আইলো-
আমার কি হাড এটাক (হার্ট) হইবো!
কিন্তু ডাক্তার তো কইলো সব নরমাল!
তাইলে, তাইলে এই ধড়ফড়ানি ক্যান?
ক্যান মনে হয় শ্বাস লইতে পারি না!
চাকরি তো ভালাই করি-
বেশি না, তয় মাস শেষে ঠিক টাইমে বেতন হয়,
কাজের পেসার (প্রেসার)ও বেশি না।
তয় বুকের ধড়ফড়ানি কিসের!
কার কাছে গিয়া জিগামু ক্যান এত দম বন্ধ হইয়া আসে?
সুব্রত দত্ত
জুলাই ২১, ২০১৬
রাত ৯টা ৪৫মি:
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


