somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

পেশা শিক্ষকতা, নেশা সাহিত্য। একজন নিহিলিস্ট।

আমার পরিসংখ্যান

সুব্রত দত্ত
quote icon
পরিশ্রমকে সঙ্গী করে কত মানুষ উর্ধ্বে গেলো, আকাশের ঐ তারার দলে/ চিরদিনই অলস আমি, আছি পড়ে অনন্তকাল এই ধরনীর গাছের তলে।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হে সখা, দুঃখ কাকে বলে? তুমি কি তাকে চেনো? আমি চিনি।

লিখেছেন সুব্রত দত্ত, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২১



দুঃখের সাথে প্রথম পরিচয় বেশ ছোট বয়সেই। সে গল্পে যাওয়ার আগে একটা মজার তথ্য দেই- আজ ফেসবুক স্ক্রল করতে করতে একটা পোস্টে দেখলাম দুঃখকে কাটিয়ে ওঠার জন্য নাকি শরীরের কোনো একটি উপাদান ব্যাপক পরিশ্রম করে, মানে কোনো একটা জৈব উপাদান তখন কঠোর পরিশ্রম করে যখন আমাদের মন খারাপ থাকে,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৪ বার পঠিত     like!

এ এক জটিল ধাঁধা, সঠিক পথেই বড় বাঁধা

লিখেছেন সুব্রত দত্ত, ০৪ ঠা আগস্ট, ২০২৬ দুপুর ২:১৩

জীবনটা অদ্ভুত রকমের জটিল। আপনি যতটা সরল হয়ে সব ঠিকঠাক করতে চাইবেন, দেখবেন সবকিছু ততই জটিল হয়ে যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় ‘ভুল যোগাযোগ’ অর্থাৎ Miscommunication। যোগাযোগ দক্ষতা বাড়ানোকে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে পাঠ্যক্রমে রাখা হয়। আন্তর্জাতিক কারিকুলামসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে একে ব্যাপকভাবে আলোচনা করা হয়। কিন্তু সমস্যাটা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

‘অবসিকিউর’ ব্যান্ড এবং আমার প্রিয় কিছু গান

লিখেছেন সুব্রত দত্ত, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১০

আমার গানের চয়েজ কেমন- সেটা আমার নিজের পক্ষে বলা নিঃসন্দেহে কঠিনই হবে। তবে এটুকু বুঝি- মূলত ক্ল্যাসিক ধারার গানের প্রতি আমার একটা ঝোঁক কাজ করে এবং আমি সুর কিংবা মিউজিক্যাল ইন্ট্রুমেন্ট অপেক্ষা লিরিকের প্রতি বেশি খেয়ালি। সুন্দর লিরিক বরাবরই আমাকে টানে। হাতেগোণা ২৫/৩০টি গান সম্ভবত আমি বিগত ২০ বছর ধরে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     like!

তোমাকে পাইনি বলে..

লিখেছেন সুব্রত দত্ত, ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৯

তোমাকে পাইনি বলে, এতকাল যে আক্ষেপটা ছিল প্রিয়,
সে তো ভীষণ হাস্যকর।
পাওয়া না-পাওয়ার হিসেব বুঝি কাছে-দূরে বেঁচে থাকায়!
এই যে আজ, বিরান পথে, গভীর রাতে, তীব্র গতির বাসে বসে, অনুভবে পাচ্ছি তোমায়,
সে কি কেবল মিথ্যে স্মৃতির অহেতুক রোমন্থন!
ঠিক সে তুমি, প্রথম ছোঁয়া, হাতটা ধরে শিহরে ওঠা-
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৪ বার পঠিত     like!

ডেভলপার চাই

লিখেছেন সুব্রত দত্ত, ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১৪

ভাবছি হৃদয়ের সাড়ে তিন শতাংশ জমিটুকু ডেভলপার্সের কাছে বুঝিয়ে দেব।
ডেভলপার খুঁজতে হবে তাই।
সে-ই বুঝে শুনে বিহিত করবে একটা।
তবে, ডেভলপারকে হতে হবে তুখোড়,
যেমন থাকবে বুদ্ধিমত্তা, ব্যবসায়িক জ্ঞান,
তেমনি থাকবে কঠোরতা, ন্যাকামোর প্রতি ঘৃণা।
তার প্রথম কাজ হবে,
সাফসাফাই।
যত্তসব আবড়জাবড় বিদেয় করতে হবে।
তারপর?
দক্ষিণের বাগানটা পড়বে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯ বার পঠিত     like!

যদি রংতুলির কাজ জানতাম

লিখেছেন সুব্রত দত্ত, ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:১০

আজ যদি রংতুলির কাজ জানতাম,
সত্যি বলছি, ঘুচিয়ে দিতাম আমাদের যোজন যোজন দূরত্ব।
শত দেয়াল, পর্দা, পোশাক, এমনকি দেহের মাংস সরিয়ে ঢুকে পড়তাম হৃদয়ে তোমার।
কীভাবে? হা হা....
ছবি এঁকে প্রিয়।
তা সম্ভব না?
তবে, শোনা।
একটা বড়সড় ক্যানভাস নিতাম।
তারপর, প্রথমে রঙের ছড়াছড়ি করে এঁকে নিতাম বসন্তের বিকেল।
বিকেলের মাঠ।
না, আমাদের শহরে তেমন মাঠ নেই কোনো।
ধার নিতাম ইউরোপ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

আমি চিত্রকর হলে..

লিখেছেন সুব্রত দত্ত, ২২ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১২:০৬

আমি চিত্রকর হলে, সম্ভবত তেল রং-ই প্রিয় হতো আমার।
সাদা ক্যানভাসটাকে রাঙিয়ে তুলতাম এলোমেলো বিক্ষিপ্ত রঙে।
তারপর, তোমার কোল থেকে পরীটাকে কেঁড়ে নিয়ে সেঁটে দিতাম ছবিটার ঠিক মাঝখানে।
নিঃসন্দেহে ছবিটা নিলামে উঠত না।
বরং ড্রইংরুমের একপাশে ঝুলতে থাকত অন্ততকাল।
ও! শুধু তোমার পরী না, তুমিও জায়গা পেতে ছবিটায়।
হয়তো সম্পূর্ণ তুমি না, তোমার খাটো খাটো আঙুলে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৬ বার পঠিত     like!

একাডেমিক বিষয় বাংলা: ইংরেজি মাধ্যম বনাম বাংলা মাধ্যম

লিখেছেন সুব্রত দত্ত, ০৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:৩১

শিক্ষকতা করছি প্রায় ১১ বছর। বর্তমানে কর্মরত আছি International Baccalaureate কারিকুলামে যেটাকে সংক্ষেপে IB (আইবি) বলা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক এই কারিকুলামটি বর্তমান সময়ে জনপ্রিয় কারিকুলামগুলোর মধ্যে অগ্রগণ্য। ব্যয়বহুল কারিকুলাম হওয়ায় বাংলাদেশে এটি হাতেগোনা কয়েকটি স্কুলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এখনও। ২০২৩ থেকে এই কারিকুলামে আমার কাজ শুরু। সৌভাগ্যবশত গত বছর থেকে... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     like!

তুমি দুঃখ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৫৮

তোমারে পথম যেদিন দেখলাম,
মনে হইলো তোমারে তো চিনি বহুত দিন,
তুমি যেন আমারই নিকট কেউ,
যেন আমারই বুকের পাঁজর দিয়া গড়া!
তুমি মুচকি হাসলা,
তুমি চোখ দিয়া কীসব যেন কইলা,
তারপর কাছে আইলা,
অতটা কাছে না, যতটা কাছ আইলে-
মাইনসে রবিঠাকুরের ল্যাহান কইয়া ওঠে-
"আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম",
বরং কিছুটা দূরে থাইকা, তুমি কাছে আইলা,
তুমি হাসলা,
তুমি হাসাইলা,
এরপর চইলা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

আমার প্রথম বই - নরকনামা (ছোটগল্প সংকলন)

লিখেছেন সুব্রত দত্ত, ০২ রা অক্টোবর, ২০২৫ রাত ১০:০৪

আমার জীবনের প্রথম বই প্রকাশিত হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ। এটি একটি গল্পগ্রন্থ। গত দশকের আর্থ-সামাজিক ও রাজনৈতিক জীবন-বাস্তবতার উপর ভিত্তি করে একদম সাধারণ মানুষের চোখে দেখা নাগরিক জীবন কেন্দ্রিক ৯টি গল্প সংবলিত বইটির নাম ‘নরকনামা’।
প্রকাশক : অনুবাদ
প্রচ্ছদ : জাহিদ সোহাগ
বাংলাদেশে পরিবেশক: কাগজ প্রকাশন
ভারতে পরিবেশক: অভিযান পাবলিশার্স
অনলাইন পরিবেশক: রকমারি.কম [নরকনামা]... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     like!

স্বাধীনতা, এই শব্দটি কখনো আমাদের হয়নি

লিখেছেন সুব্রত দত্ত, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ৮:২৭

স্বাধীনতা, এই শব্দটি কখনো আমাদের হয়নি।
যে সুষম বন্টনের প্রত্যাশায় আমরা আমাদেরই ন্যায রাষ্ট্রে অসহযোগে গিয়েছিলাম, সে বন্টন লুট হয়ে গেছে পশ্চিমা দেশে।
অর্থনৈতিক মুক্তি বলতে আমরা শিখেছি চাকরির স্বাধীনতা!
কি হাস্যকর!
চাকরি, এই শব্দটিই যখন পরাধীনতার দ্যোতক, তখন চাকরির স্বাধীনতা আবার কী জিনিস?
এ যেন কারাগারে সর্বত্র ঘুরে বেড়ানোর লাইসেন্স!
সাংস্কৃতিক স্বাধীনতা বলতে আমরা শিখেছি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     like!

বাংলা ও বাঙালির জন্মকথা

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২১

দীর্ঘদিন যাবৎই বাংলার ইতিহাস নিয়ে, বঙ্গভূমি, তার ভৌগোলিক ও রাজনৈতিক ইতিহাস নিয়ে নানা তর্ক-বির্তক পরিলক্ষিত হয়ে আসছে। এর বড় কারণ ঐতিহাসিক প্রমাণাদির দুষ্প্রাপ্যতা। স্বভাবতই ভৌগোলিক অবস্থানগত কারণে এই অঞ্চলের সৃষ্টিকর্ম, ঐতিহ্য-স্মারক দীর্ঘদিন টিকিয়ে রাখা সম্ভব হয়নি। আবার সমগ্র ভারতবর্ষের দর্শনে বস্তুতান্ত্রিকতার অভাব, সংরক্ষণ-প্রয়াসহীনতা নেতিবাচক প্রভাব রেখেছে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

নোবেল বিজয়ের পর প্রথম প্রতিক্রিয়া, হান কাং-এর মুঠোফোনে সাক্ষাৎকার

লিখেছেন সুব্রত দত্ত, ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৫০

হা. কা. : হ্যালো।
জে. রা. : হ্যালো। হান কাং বলছেন?
হা. কা. : জ্বি।
জে. রা. : হায়, আমি জেনি রাইডেন বলছি নোবেল পুরস্কার কমিটি থেকে।
হা. কা. : জ্বি হ্যাঁ। আপনার সাথে কথা বলে ভালো লাগছে।
জে. রা. : আপনার সাথে কথা বলে আমারও ভীষণ ভালো লাগছে। প্রথমত আপনাকে অভিনন্দন জানাতে চাই... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

জীবন- দাবা খেলারই মতো

লিখেছেন সুব্রত দত্ত, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭

দাবা খেলা সম্পর্কে আমাদের অনেকেরই কম বেশি ধারণা আছে। আন্তর্জাতিক কিংবা জাতীয় পর্যায়ের দাবাড়ু না হয়েও অনেকে দুর্দান্ত দাবা খেলতে পারে। এই দাবা খেলাটা আসলেই চমৎকার। এতে আনন্দ রয়েছে, প্রখর বুদ্ধিমত্তার প্রয়োগ রয়েছে এবং যেটা একেবারেই অনুপস্থিত তাহলো ‘দৈবসংযোগ’ অর্থাৎ ভাগ্যক্রমে কিছু ঘটে যাওয়ার সুযোগ- এখানে নেই।

দাবা খেলার উৎপত্তি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৬৮৬ বার পঠিত     like!

একজন নিভৃতচারী গল্পকার: আমার শিক্ষক মোঃ খোরশেদ আলম

লিখেছেন সুব্রত দত্ত, ০২ রা ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৫৪

ছাত্র-শিক্ষকের সম্পর্কটা ঠিক কী রকম হবে- এনিয়ে প্রাচীনকাল থেকেই ব্যাপক আলাপ-আলোচনা হয়েছে। দাঁড়িয়েছে বিভিন্ন মতবাদ। ছোটবেলা থেকেই মনে করতাম, ভাবতাম শিক্ষক মাতা-পিতা স্থানীয়। তাকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, ভালোও বাসতে হয়, ভয় পেতে হয়। আমার পুরো শিক্ষাজীবনে অসংখ্য শিক্ষক-শিক্ষিকার প্রত্যক্ষ-পরোক্ষ নিদের্শনা পেয়েছি। অনেকে ভালোবেসেন, অনেকে স্নেহের পরশ বুলিয়েছেন।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩১৩ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬০২৫৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ