somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

ব্রাজিল থেকে আনা গম দেখতে খারাপ হলেও খাওয়ার অনুপযোগী নয় বলেছেন খাদ্য মন্ত্রী

২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্রাজিল থেকে আনা গম দেখতে খারাপ হলেও খাওয়ার অনুপযোগী নয় বলেছেন খাদ্য মন্ত্রী ঠিক কথাই বলেছেন এতো ভেজাল যখন খাচ্ছি নিশ্চই ওই গম ও আমরা হজম করতে পারবো দেখতে একটু খারাপ হলেই বা কি?প্রতি বার রমজান আসলেই সরাকরের ভেজাল বিরোধী অভিযান বেশ জোর দিয়ে চালানো হয়।জরিমানা করা হয় ধান্দাবাজ ব্যবসায়ীদের কিন্তু খোদ সরকারী সংস্তা গুলো যদি আমাদের ভেজাল অনুপযোগী খাবার খাওয়ায় তে হোলে এর দায় ভার কে নিবে ?ভ্রাম্যমান আদালত আর মিডিয়ার কল্যাণে জানা যায় কি পরিমান ভেজাল ও নিম্ন মানের খাবার আমাদের খাওয়ানো হয়। কি খাবেন বলেন ? যাই খাবেন তার মধ্যেই ভেজল। ফলের মধ্যে ফরমালিন ,ফার্মের মুরগি কে খাওয়ানো হয় উচ্ছিষ্ঠ টেনারী বর্জ , আসল ডিম এর পরিবর্তে আসছে নকল চায়না ডিম ,মিষ্টির সাথে মিশানো হচ্ছে কাপড় এর রং ,দুধ এর সাথে টিসু পেপার আর ডিটারজেন্ট ,খেজুর এর গুড়ের সাথে ফিটকিরি ,ঘনো চিনির সাথে গাছে দেবার সার,আমের জুস এ আম এর বদোলে পেপে আরো কতো ভেজাল যে আমরা খাচ্ছি বলে শেষ করা যাবে না ইদানিং তো শুনছি নেশা করার ইয়াবা টেবলেট ও নাকি ভেজাল হচ্ছে। জন্ম নিয়ত্রন করার টেবলেট এর উপর নাকি গোলাপী রং করে ইয়াবা বলে চালানো হচ্ছে। হাসপাতাল গুলোতে ২০ বছর আগেও কেন্সার এর তেমন একটা রোগী চোখে পরতো না আর এখন কেন্সার রোগী দিয়ে কানায় কনায় পূর্ণ থাকে হাসপাতাল গুলো। অসুস্ত হয়েও শান্তি পাবেন না কারণ মিডফোর্ডের যেই ঔষুধ খাবেন তাও তো ভেজাল।

এতো ভেজালের মাঝে সরকারি সংস্তা গুলোও যদি খাবার অনুপযোগী খেজুর ও গম নিয়ে হাজির হয় তে হোলে কে আমাদের রক্ষা করবে বলেন। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চলতি মাসের শুরুতেই রাষ্ট্রায়ত্ত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলাবাজারে পাঁচটি পণ্য বিক্রির ঘোষণা দিয়েছিল ।রাজধানীর বিভিন্ন স্থানে ছোলা, চিনি, সয়াবিন এবং ডাল বিক্রি শুরু করলেও এখনো পর্যন্ত খেজুর বিক্রি শুরু করতে পারেনি প্রতিষ্ঠানটি কারণ সরবরাহকারী প্রতিষ্ঠান যে খেজুর সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল, তার চেয়ে নিম্নমানের খেজুর সরবরাহ করায় এ বিড়ম্বনাতে পরতে হয়েছে টিসিবিকে খুব স্বাভাবিক ভাবেই সরকারিভাবে খেজুর বিক্রি শুরু না হওয়ায় অধিক দামে খেজুর বিক্রি করছেন বিক্রেতারা।অন্যদিকে খাবার অনুপযোগী গম নিয়ে চলছে আরেক নাটক ব্রাজিল থেকে আমদানি করা ২ লাখ টন গমের মান নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, এই গম দেখতে লাল, দানাগুলো ছোট। গমগুলো দেখতেই খারাপ লাগছে তবে এগুলো খাওয়ার অনুপযোগী নয়। জাতীয় সংসদে একজন্য জ্যেষ্ঠ মন্ত্রী তার আসনে বসেই এসময় খাদ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন তাহলে টিআর-জিআরের কী হবে, তিনি বলেন ‘আমরা তো জোর করে কাউকে এই গম দিচ্ছি না। এক দিকে নিম্ন মানের গম আমদানি করে খাবার অনুপযোগী নয় বলে চালানো অন্য দিকে গম ক্রয় করার জন্য চলছে নানা রকম দুর্নীতি।সরকারি গুদামে বর্তমানে ৩ লাখ ১৫ হাজার টন গম রয়েছে তারপরও আরও এক লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে তা-ও আবার বাজারদরের চেয়ে কেজিতে ১০ টাকা বেশিতে।সাধারণত এ পার্থক্য হয় দুই থেকে তিন টাকা।রাশিয়া থেকে আনা গম পরিবহন খরচসহ দেশের বাজারে পড়ে ১৯ টাকা কেজি। কিন্তু সরকার কৃষকের নাম করে ওই গম ২৮ টাকা কেজি দরে কিনছে। অভ্যন্তরীণ উৎস থেকে নতুন করে এক লাখ টন গম কেনায় সরকারের বাড়তি ১০০ কোটি টাকা খরচ হচ্ছে। অতিরিক্ত মুনাফার কারণেই প্রভাবশালী ব্যক্তিরা জড়িত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক।সরকারি গুদামে গম সংগ্রহ বাড়াতে সরকারদলীয় ৮০ জন নেতা খাদ্যমন্ত্রীর কাছে চাহিদাপত্র বা ডিও লেটার পাঠিয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন মন্ত্রী, ৬০ জন সাংসদ এবং অন্যরা সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা। বেশির ভাগ ক্ষেত্রে সাংসদের মনোনীত ব্যক্তিরা গম সরবরাহ করছেন বলে জানা গেছে। বেশ কয়েকটি এলাকায় সাংসদেরা নিজেই গম সরবরাহ করেছেন।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×