somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার

১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকার সমর্থন করুন আর নাইবা করুন ভালো কাজের জন্য অব্যশই সরকার এর প্রশংসা করাটা আমাদের নাগরিক দায়িত্ব যেমন ধরুন প্রতি বার ঈদ আসলেই লঞ্চ ডুবির দুর্ঘটনা দেখতে হয়। শত শত মানুষ প্রাণ হারায় লঞ্চ ডুবিতে অনেকের লাশ পর্যন্ত খুজে পাওয়া যায় না। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং নৌ পরিবহন মন্ত্রনালয় ও এর সাথে সংস্লিষ্ট ব্যবসায়ী সহ সকলের প্রচেষ্টায় আবহাওয়া খারাপ থাকার পরও কোনো দুর্ঘটনা ঘটে নি তাই সবাই কে জানাই ধন্যবাদ কিন্তু নদী পথে মৃত্যুর মিছিল থামলেও থামে নি সড়ক পথে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে কেউ হারিয়েছে মা , কেউ হারিয়েছে বাবা ,কেউবা হারিয়েছে সন্তান আপন জন হারানোর বেদনা সান্তনা দিয়ে কমানো সম্ভব নয়। প্রতি বার সড়ক দুর্ঘটনার পর মানুষ বেস্ত হয়ে উঠে চালক এর কতো বছর সাজা হয় তা নিয়ে ফলে চলক এর গাফিলতি ছারাও আরো অনান্য যে সব কারণে সড়ক দুর্ঘটনা হয় সে গুলো রয়ে যায় অজানা ফলে বার বার একই পয়েন্টে গুলোতে সড়ক দুর্ঘটনা ঘটতে থাকে। তবে আসার কথা পরিস্তিতি উন্নতির জন্য দফায় দফায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও জাতীয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা কাউন্সিল এর সভায় নানা রকম সিধান্ত নিচ্ছেন।সরকার অনেক সিদ্ধান্ত নেয় অনেক আইন করে কিন্তু আইনের শক্ত প্রয়োগের অভাবে তা শুধু কাগজে কলমে রয়ে যায় যেমন ধরেন সি এন জি মিটার ছারা চালানো অবৈধ হলেও ঢাকায় কোনো সি এন জি নিয়ম মেনে মিটারে চলে বলে মনে হয় না।সবাই জানে সবাই দেখে কেউ কিছু বলে না। মহাসড়ক গুলোতে সি এন জি এখন ভয়াবহ মৃত্যু ফাদ। একই রাস্তায় দ্রুত গতির বাস আর সি এন জি চলা কখনোই সম্ভব নয় এটা সামন্য মস্তিস্ক খাটাইলেই বুঝা যায়। ধন্যবাদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কে আমি বেক্তিগতো ভাবে তাকে পূর্ণ সমর্থন করি মহাসড়কে কোনো ভাবেই সি এন জি প্রবেশ করতে দেয়া যাবে না সামান্য জোরে একটা বাস ধাক্কা দিলেই ওই সি এন জি চেপটা হওয়া আকাশে উইরা যায়।সি এন জি বানানো হইসে শহরের ভিতরে চলার জন্য মহাসড়ক দিয়ে এক জেলা থেকে আরেক জেলায় যাবার জন্য নয়। এরকম ভাবে চলতে থাকলে এরপরে রিকশা চলা শুরু হবে মহাসড়কে। সমনের ঈদ কে সমনে রেখে দুর্ঘটনারোধ ও রাজধানীকে যানজটমুক্ত করতে বেশ ক’টি সুপারিশ করা হয় সভায়। এর মধ্যে রয়েছে-দুর্ঘটনা রোধে মহাসড়কে যান চলাচলের গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।সড়কের বাঁকগুলোতে বাধ্যতামূলকভাবে ডিভাইডার নির্মাণ, কোন চালক আট ঘণ্টার বেশি গাড়িতে থাকতে পারবে না, ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না, চালকদের সঙ্গে লাইসেন্স থাকতে হবে, সড়ক-মহাসড়কের পাশে সব বাজার ও পশুর হাট সরিয়ে দিতে হবে। সভায় যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করলে আমার বিশ্বাস সড়ক দুর্ঘটনায় শতকরা ৮০ ভাগ কমে যাবে তবে তার জন্য প্রয়োজন হবে আইনের শক্ত প্রোয়োগ ও সাধারণ মানুষের সমর্থন



সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:২৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×