somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেবাক গাছ কাইটা ফালাইতাছে আমি ঔষধ বানামু কি দিয়া!!

০৬ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেবাক গাছ কাইটা ফালাইতাছে আমি ঔষধ বানামু কি দিয়া!!


বাংলাদেশ বন অধিদপ্তরের বৃক্ষ নিধন বিরোধী একটি বিজ্ঞাপনে মরহুম আবুল খায়েরের অসাধান আর হৃদয়গ্রাহী ডায়ালগের একটি অংশ। চমৎকার ভারিক্কী অভিনয় যার শব্দ চয়নও অসাধারন। ২ / ৩ বছর আগেও এই এ্যাডটি মাঝে মধ্যে বিটিভিতে দেখা যেত এখন দেখা যায় কিনা জানিনা কেননা ইদানিং টিভি দেখা হয়না।

এই বিজ্ঞাপণটিতে অভিনীত সবটুক কথা আমার টুইনের ছোটটি সুন্দর অভিনয় করে দেখাত, বেশী ভাল লাগত এক জায়গায় এসে আবুল খায়ের ছাতি হাতে একটা খালি জায়গা দেখিয়ে বলতেন,

এই এখানে একটা হরিতকি গাছ ছিল!
এখানে একটা শিশু গাছ ছিল!

গাছের মালিক তার কিশোর সন্তানের কাঁধে হাত দিয়ে বলত, ট্যাকার দরকার ছিল তাই কাইটা ফালাইছি! আমার পিচ্চিটাও আবুল খায়েরর মত হাত তুলে সে ভাবে ভাংগা আর আশাহত গলায় অভিনয় করে আমাদের চমক লাগিয়ে দিত! এভাবে সরাসরি টিভিতে অথবা আমার পিচ্চির এই অভিনয়ে চমকিত হলেও ভিতরে ভিতরে এক অব্যক্ত ব্যাথা অনুভব করতাম।

এর পরের অংশে মরহুম আবুল খায়ের গাছের মালিককে বলতেন:
গাছ লাগাইছিল ক্যাডা?
আমার বাবায়,
আপনি কি লাগাইছেন?

বাসা থেকে আমার অফিস ওয়াকিং ডিসটান্সে হওয়ায় আমি সাধারনত হেঁটে হেঁটে অফিসে যাই। কখনও কখনও বর্ষায় পানি জমলে, অতিরিক্ত গরম অথবা মন চাইলে রিক্সায় উঠি। আমার চলাচলের মূল রাস্তাটি এড়িয়ে ভিতরের ছোট গলি দিয়ে আসা যাওয়া করি অবশ্য তার কারন জ্যাম এবং ধুলোবালি।

আমার যাতায়াতের রাস্তায় বেশ উঁচু এবং অনেকটা জায়গা জুড়ে দৃস্টিনন্দন একটা জাম গাছ যা দৃস্টিগোচর হতেই আমি গাছটির দিকে তাকিয়ে তাকিয়ে অপেক্ষাকৃত ধীর গতিতে পথ অতিক্রম করতাম। জামের মৌসুমে গাছ তলায় পরে থাকা জাম, জামের বিচি, জামের বোটা আর শিশু কিশোরদের জাম ছিড়ে নেয়ার পরে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামের ডালপালায় একাকার রাস্তা, সর্বপরি জামের গন্ধে আমি হারিয়ে যেতাম আমার কৈশোরে। এখানে আর একটি বিষয় লক্ষ্য করেছি তা হল, গুলশান লেক কাছাকাছি হওয়ায় মাঝে মধ্যে অন্যান্য পাখির সাথে কিছু বকের দেখা মিলত এ গাছটিতে।

আমি যে গ্রামে বড় হয়েছি সে গ্রামটিও এ দেশের আর দশটি গ্রামের মতই সুনিবির ছায়াঘেরা যেখানে সবুজের শ্বাসত মায়াবী হাতছানী । আমাদের বাড়ীর সামনের দিকে প্রচুর জাম আর লোহাকড়া (জামের ছোট প্রজাতি অথবা জংলি জাতের জাম যার স্বাদ এবং ঘ্রাণ কিন্চিত ভিন্ন) গাছ ছিল। জামের মৌসুমে এক গাছে উঠে জাম খেতে খেতে অন্য গাছ দিয়ে নেমে যেতাম। জামের কসের আবার পেত্নী স্বভাব, একবার জামা কাপড়ে লেগে গেলেতো আর উঠত না। এভাবে জাম খেতে গিয়ে জামা কাপড় নস্ট করায় মায়ের কত যে বকুনী খেয়েছি,তার ইয়ত্তা নেই।



মাস দুয়েক আগে একদিন অফিসে যেতে যেতে হঠাৎ দূর থেকে লক্ষ্য করি, আমার চির চেনা জাম গাছটি তার স্বস্হানে নেই!! জায়গাটি ফাঁকা! আমি আঁতকে উঠি, তাইলে কি হত্যা করা হয়ছে মানুষের আর একটি আশ্রয়কে! হত্যা করা হয়েছে মানুষের অস্তিত্বকে!! ঢাকা শহর হারিয়েছে আর একটি গাছকে আর একখন্ড সবুজকে!! তার স্হলে তর তর করে বেড়ে উঠবে আরেকটি সুউচ্চ বহুতল ভবন!

ঢাকা শহর আজ কার্যত এক কঠিন এ্যাজমা আক্রান্ত রোগী! পৃথিবীর সবচেয়ে দুষিত শহরগুলোর মধ্যে তার নাম লিখিয়েছে। এ অবস্হায় আমরা বাঁচব কিভাবে? এ থেকে পরিত্রাণের উপায় কি?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ৮:০৩
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×