প্রথম পরীক্ষার দিন..........
০২ রা অক্টোবর, ২০১২ দুপুর ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কত সাল কিংবা কত বছর আগে সেটা ঠিক মনে নেই। কারণ মাঝে অনেক সময় বয়ে গেছ। তবে সেটা ছিল আমার জীবনের প্রথম পরীক্ষার দিন সেটা অবশ্যই মনে আছে। গভীর রাত ৮টা! পর্যন্ত পড়ে ঘুম গেলাম। সাকালে উঠে আবার পড়ে সকাল সকাল দাদার সাথে স্কুলে গেলাম পরীক্ষা দিতে। দাদা আমাকে স্কুলের বারান্দায় পৌছে দিয়ে চলে গেলেন। আমি দাড়িয়ে রইলাম। সব ছাত্র ছাত্রীরা আসল রুমের ভিতর ঢুকে গেল। আমি বারান্দায় আগের জায়গায় দাড়িয়ে রইলাম। একজন স্যার খাতা নিয়ে রুমে ঢুকল, কিছুক্ষন পর একজন স্যার প্রশ্ন নিয়ে রুমে ঢুকল। কিন্তু কোন স্যার আমাকে কিছু বলছেনা দেখে আমি দাড়িয়েই রইলাম। একটু পর দেখি একজন স্যার বাইরে এসে বেল বাজালো। আমি জানালা দিয়ে উকি দিয়ে দেখি সবাই লেখা শুরু করছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিনা। আমাকে কেউ কিছু বলছেওনা, আমাকে না বললে আমি কিভাবে ভিতরে ঢুকব? এসব ভাবছি। একটু পরে কি যেন মনে করে সোজা বাড়ি ফিরে এলাম। আম্মা দেখে তো অবাক তুই চলে আসলি কেন? আমি বললাম আমাকে কেউ বসতে বলেনি তাই চলে আসছি। আম্মা বকা দিয়ে দাদাকে বললেন যান ওকে আবার স্কুলে দিয়ে আসেন। আমিতো আর স্কুলে যাবোনা। আম্মা বেধড়ক পিটিয়েও সেদিন স্কুলে পাঠাতে পারেননি। বেদম মার খেয়ে কিছুক্ষন কেঁদে খেলতে চলে গেলাম।
আমার ছেলে মেয়েরা এখনও স্কুলে যাবার মত হয়নি। স্কুলে যাবার মত হয়নি মানেকি ছেলে মেয়েইতো হয়নি। আপাতত আমার বোনের ছেলেরা স্কুলে যায় পরীক্ষা দেয়। একসাথে থাকি তাই মাঝে মাঝে ওদের স্কুলে নিয়ে যাই। দেখি, ভাবি আর অবাক হই “ওরা কত স্মার্ট হয়েছে, কত এগিয়ে গেছে, কত কিছু বোঝে। আর আমি আগের মতই রয়ে গেছি”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন