কতো দিনের পর অপরাজিতার বনে
কতো দিনের পর অপরাজিতার বনে
ফুল ফোটার ফিরে এলো মওসুম
শাখায় শাখায় নতুন কলির মঞ্জরী
শুভ্র হাওয়া, রয়ে রয়ে দেয় হানা
হরিৎ পাতার নতুন ভুষন অঙ্গ জুড়ে
প্রজাপতি মেলে কুসুম-রঙ্গিন ডানা
কালো ভোমরের কালো পাখা ওড়ে
পাখির কন্ঠে কল কাকলির গীত
মাদকতা ভরা সুরভিত চারপাশ
স্বর্গের কানন যেনো পৃথিবীর পরে
হ্যাঁ, যত বারই অপরাজিতার বনে
ফুল ফোটার ফিরে আসে মওসুম
স্মরনের পাড়ে ফিরে আসে সেও, দৈবতায়
আসা হয়না যার কোন দিনও, অবেলায়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



