চারিদিকে করি বিশুদ্ধ পানির সন্ধান
পানির পায়ের ছাপ দেখে করি অনুসন্ধান ।
হয়ত পানি পাবো চাঁদে,মঙ্গলে
নতুন কোন ভ্রমান্ডে ।
চারিদিকে বাড়ছে পানির পদধ্বনি,
ভয়ে কাঁপছে মহা বিশ্ব।
বাড়ছে সমুদ্রে পানির উচ্চতা।
মহাবিশ্বে পানি ছাড়া কোথাও জাগেনি প্রাণ
তিন চতুর্থাংশে চলে তার শাসন
অন্য ভাগে চলে জীবনের স্পন্দন, শোষণ,দূষণ
প্রতিটি প্রাণে তাই পানির রাজ-আসন
প্রতি কদমে করি তাঁকে সম্মান
যে পানিতে জন্ম আমার
সেই পানিতেই মরণ।
না-পাক পানিতে সৃষ্টি হয়ে,
মানুষ পেল সৃষ্টির সেরা সম্মান
সবাই কি করেছে তারে সম্মান ।
কে জন্মেছে বিশুদ্ধ পানিতে
হয়ত জন্মেছে তরুলতা ফুল ফল।
সাগরে জলে মেঘের ছায়া
সুনামীর ভয়ে মানুষ দিশেহারা ।
বাড়তে থাকে চন্দ্র- সূর্যের আকর্ষণ
ফূলে ফেঁপে উঠে সাগরের জল।
সিডর, নার্গিস ও আইলা,
ঝড়, জলোচ্ছাস দরিদ্র মানুষেরা দিশেহারা।
তবুও মানুষ গুলো বাঁচতে পারে না পানি ছাড়া!
ঠান্ডা মাথায় কে করেছে নদী গুলো খুন
কারা করছে সাগরের পানি দূষণ?
যারা করে পানি দুষণ
পানিও শুনে তাদের শাসন ।
সর্বস্ব কেড়ে নেয় ওরা
অক্ষত থাকে শুধু সৃষ্টি কর্তার প্রতিদন্ধীরা।
*******************
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



