somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি

আমার পরিসংখ্যান

তক্ষকঁ
quote icon
আসুন সাদাকে সাদা আর কালোকে কালো বলি
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

কালোকাফন

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৩

কালোকাফন
........শাহজাহান পারভেজ রনি

আমি চাই অতীতগুলো আবার কথা বলুক।
সময়ের ভাঁজে ভাঁজে নির্লিপ্ত অসংখ্য ঘটনাগুলো
মাস্টার মশাইদের মতো বলতে শুরু করুক
গলতে শুরু করুক, আজন্ম দাঁড়িয়ে থাকা
হিমাচলের অভিমানী বরফদলা।

আমি চাই অতীতগুলো বর্তমানের কানে এসে
ফিসফিসিয়ে দুটো গল্প বলুক ফের ,
সারি সারি সারিবদ্ধ যোদ্ধার মতো নেমে আসুক রাজপথে
আত্বগোপনে থাকা অজস্র বিবেক নৈতিকতা।

অতীতগুলো আবার জীবন্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     ০ like!

সাল : দু'হাজার একুশ

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

সাল : দু'হাজার একুশ
----শাহজাহান পারভেজ রনি।

বুঝলে বিপীণ
আর মাত্র ক'টা বছর, গোটা জাতির মতো আমরাও
পালন করবো স্বাধীনতার সূবর্ণ জয়ন্তি।

সকাল হলেই যারা মালকাছা এঁটে বিল বাওড়ে যেত,
দু'খানা বলদ, লাঙ্গল-জোয়াল সমেত
গিয়ে পৌছুতো দু’ফসলি বাগডোবার মাঠে,
বাতাসে তারাও সেদিন,প্যাকেট বিরিয়ানীর গন্ধ পাবে।
সুপ্রশস্ত মঞ্চে একে একে অনেকের জায়গা হলেও
জায়গা হবেনা সন্তানহারা আজিরন বুড়ির ।

মাত্র আর ক'টা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ০ like!

একবিংশ শতকের জঙ্গল

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১

একবিংশ শতকের জঙ্গল

.........শাহজাহান পারভেজ রনি

ছেলেবেলায় দাদীমা বলতেন,
জানিস দাদু, সাগর পাড়ে না, একটা জঙ্গল অাছে, গহীন সবুজ ।
সেই জঙ্গলে বাঘ থাকে হরিন থাকে অজগর থাকে
উদ, কুমির, ময়াল তাও থাকে।
সেখানে বনবেড়ালের ভয়ে মাঝে মধ্যে আৎকে ওঠে বনমোরগ
খেল দেখানো বাদড় গুলোকে দেখছিস তো,
একসময় ওখানেই থাকতো ওরা,
এখন আমাদের পাড়া গাঁয়ে খেল্... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯০ বার পঠিত     ০ like!

নেপথ্যের কথা

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

নেপথ্যের কথা
----শাহজাহান পারভেজ রনি

মানুষ ছিলাম, তুমি বললে মৃত্তিকা হও
হয়ে গেলাম
সুপ্রসিদ্ধ চাষার মতো কর্ষণে কর্ষণে
জো এনে মাটিতে তুমি বীজ ছড়ালে
অত:পর বিরান বিজনে
আমি প্রাণ ফিরে পেলাম।

মানুষ ছিলাম, তুমি বললে আঁধার হও
হয়ে গেলাম
নেশাতুর মাতালের মতো সংজ্ঞা হারালে
ছড়ালে বক্ষবাটিতে উদোম উল্লাস
অত:পর রাত ফুরোলো
আমি আমার আমিতে বিলীন হলাম।

মানুষ ছিলাম , তুমি বললে পাখি হও
আমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     ০ like!

প্রজাস্বত্ব

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

প্রজাস্বত্ব
-----শাহজাহান পারভেজ রনি

আমরা তোমার সখের খেলনা পুতুল
যেমনি নাচাও তেমনি করেই নাচি
এক থালা ভাত লংকা পেয়াজ ঘষে
যেমনি খাওয়াও তেমনি খেয়ে বাঁচি।

আমরা তোমার সুতোয় বাঁধা ঘুড়ি
যেমনি উড়াও তেমনি করে উড়ি
একখানা ঘর দুখের ছণে ছাওয়া
যেমনি পোড়াও তেমনি করে পুড়ি।

আমরা তোমার রাজ্যপাটের দাস
যেমনি খাটাও তেমনি খেটে খাই
ভোগের আধেক ভগবানে দিয়ে
খাড়ার নিচে প্রাণ বিলিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!

তুই কি আমার বন্ধু হবি

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৯

তুই কি আমার বন্ধু হবি
......শাহজাহান পারভেজ রনি।

বল না
তুই কি আমার বন্ধু হবি!

বন্ধু হবি একচাপি সুখ লালমলাটের
বন্ধু হবি গুড় বাতাসা, মিহিদানায়
ভাইটেল বেলা বিষুদ বারের!
বলনা, তুই কি আমার
এমনতর বন্ধু হবি
চান্নিপসর চান্নি রাতের,
রাত পেরিয়ে একফালি ভোর দূর্বাদলের!

একটা দিনের রোদের পোয়াল নিলাম করে,
একটা বিকেল কেষ্টপুরে নান্দি বিলের,
তোকেই দেব তোকেই দেব,
আহা,কথা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     ০ like!

অনিবার্য ভুল

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৮

অনিবার্য ভুল
---------- শাহজাহান পারভেজ রনি

ইশকুলের মাঠটায় চোখ পড়লে ভীষণ কষ্ট হয়
একদিন এই মাঠেই আমরা আমাদের জামাকাপড় ছেড়ে ল্যাংটা হয়েছিলাম।
জনপ্রতিনিধির আগমনে বেদম কাসা পিটিয়েছিলাম
কপালটার গাঁয়ে ফেরার খবর, দূ:মূর্খের মতো রাষ্ট্র করেছিলাম।

কোন এক নির্বাচনের প্রাক্কালে মহামান্য এসেছিলেন
তামাম তল্লাটের হাড়জিরজিরে মানুষগুলোর সাথে
ঘুটোকুড়োনি মেয়েছেলেরাও গ্রামের কাচা রাস্তায় ধুলো উড়িয়েছিল।
নস্কর বাড়ির বউঠাকুরন, চুয়ানিখোরের বৈমাত্রেয় ভাই
দশগ্রামের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!

ক্লান্ত সময়ের ভাবনা

লিখেছেন তক্ষকঁ, ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭

ক্লান্ত সময়ের ভাবনা
------শাহজাহান পারভেজ রনি।

আজ যে ঘরে কেবলই শুনশান
কাল সেখানে স্বপ্ন ভেসেছিল
আজ যেখানে রক্তভাসা বান
কাল সেখানেই জোৎস্না হেসেছিল।

আজ যে শিশু পুড়লো পোড়া দেশে
কাল ছিল তার বড়ো হওয়ার কথা
আজ যদি সে থাকতো বর্তে বেঁচে
সেই হতো কাল স্বদেশ মানবতা।

পেটের ভেতর মরলে অনাগত
কে জেতে আর কে হেরে যায় রোজ
কার চাহিদায় তন্ত্রে পুড়ে হয়
কালশকুনীর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

অণুগল্প .....এক জোনাকী দুই জোনাকী

লিখেছেন তক্ষকঁ, ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০১

অণুগল্প .....এক জোনাকী দুই জোনাকী
..............শাহজাহান পারভেজ রনি।

আমার বাবা। সকাল বেলায় ঘুম থেকে ডেকে তুলে হাত মুখ ধুইয়ে দিত । কাজে বেরোনোর আগে নাস্তা তৈরি করে নিজ হাতে খাওয়াতো। আমি যখন ছোট এই ধরুন ৩/৪বছরের, মা আমার চলে গেল,বুঝিনি হঠাৎকরে কোথায় গিয়েছিল সে! জিজ্ঞেস করলে ,বাবাটাও কেমন জানি অন্য মনস্ক হয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     ১ like!

ঘটি এবং তালপুকুর

লিখেছেন তক্ষকঁ, ১১ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:০০

ঘটি এবং তালপুকুর
...শাহজাহান পারভেজ রনি।

খালি কলসি বাজে বেশি
ভরা কলসি বাজেনা
মুখ রুপসী সাজে বেশি
মন রুপসী সাজেনা।

গরজে বেশি কৃষ্ণ মেঘা
জলের বেলায় ঠননঠন্
ফুল না চিনে কাঠাল চেখে
চেঁচায় মাছি ভননভন‌্।

পড়লে ধরা চুননি বেটি
পাল্টে গলা ল্যায় ফাঁপর
মওকা পেলে হাদিস জপে
ফেরেক্কিবাজ মীরজাফর।

কুয়োর ব্যাঙা লাফায় বেশি
দইরা ব্যাঙা লাফায়না
মানের মানে বুঝলে মানী
ফাল দিয়ে সে দাপায়না।

আমিও তাই লিখতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     ১ like!

হোম ইকোনমি

লিখেছেন তক্ষকঁ, ০৯ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৩

হোম ইকোনমি
.....শাহজাহান পারভেজ রনি।

আজ্ঞে না মশাই
যা ভাবছেন তা নয়, আমি এক ছা'পোষা কর্মচারী।
গোটা চারেক পেটসমেত শহরে থাকি
হররোজ ফুটপাত মাড়াতে হয় বলে
বললেও বলতে পারেন, শহুরে ফুটমারানি।

শহরে থাকলেই সব জানা যায়না,
জানলেও বলতে মানা থাকে বেশ।
যদি জানতেই চান, শুনতেই চান কিছু একটা
বড়জোর বলতে পারি,
দু'চারটে সিটিং সার্ভিসের রুট
হকার্স মার্কেট, সেক্রেটারিয়েট.এয়ারপোর্ট
বলতে পারি উড়াল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     ০ like!

হোম ইকনোমি

লিখেছেন তক্ষকঁ, ০৯ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪০

হোম ইকনোমি
.....শাহজাহান পারভেজ রনি।

আজ্ঞে না মশাই
যা ভাবছেন তা নয়, আমি এক ছা'পোষা কর্মচারী।
গোটা চারেক পেটসমেত শহরে থাকি
হররোজ ফুটপাত মাড়াতে হয় বলে
বললেও বলতে পারেন, শহুরে ফুটমারানি।

শহরে থাকলেই সব জানা যায়না,
জানলেও বলতে মানা থাকে বেশ।
যদি জানতেই চান, শুনতেই চান কিছু একটা
বড়জোর বলতে পারি,
দু'চারটে সিটিং সার্ভিসের রুট
হকার্স মার্কেট, সেক্রেটারিয়েট.এয়ারপোর্ট
বলতে পারি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ০ like!

কর্মসূত্রে

লিখেছেন তক্ষকঁ, ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫১

কর্মসূত্রে
......শাহজাহান পারভেজ রনি।

কর্মসূত্রে আমি কখনোই তাদের খবর রাখতে পারিনি
তবে চেয়েছি যার যেটুকু পাওনা; সেটুকু বুঝে পাক।

ফড়িংগুলোর জন্য একটা ঘাসফুলের বাগান।
ধলাবকের জন্য একটা নিরেট আকাশ
ঘরের সামনে খুকুর জন্য সু-প্রশস্ত খেলার মাঠ।
চেয়েছি, বড়পুষ্কুনীটায় বড়দের পাশাপাশি
জায়গা পাক রাজহাঁসের সদ্যসাতারু বাচ্চাগুলো।
কর্মসূত্রে, আমি কখনোই তাদের জীবন দেখিনি
তবে চেয়েছি যার যেটুকু আছে, সঞ্চয়ে থাক।

উদ্বাস্তু মাজরা পোকার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     ১ like!

অত:পর ঘৃণা করবো মৃত্যুদন্ডাদেশ

লিখেছেন তক্ষকঁ, ০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:৫০

অত:পর ঘৃণা করবো মৃত্যুদন্ডাদেশ
.......শাহজাহান পারভেজ রনি।

ঘরে ফিরতে চাই, ঘরেই ফিরে যাবো।

ফেলে দিয়ে ফাঁসির কাষ্ঠ-দড়ি
তুলে নিয়ে মাথায় রাষ্ট্রদ্রোহিতার হুলিয়া
মেনে নেব মানবাধিকারের
জেনেভা কনভেনশান;
কথা দিলাম।
কথা দিলাম ঘরেই ফিরে যাবো।

তেতাল্লিশের বারুদপোড়া যন্ত্রনা এবং
গর্জনশীল চল্লিশ হয়ে আর নয়,
ফুঁসতে থাকা দ্রোহ বিদ্রোহ
করে দিয়ে নিতান্ত নিস্তরঙ্গ গৌড়ি,
কথা দিলাম, ঘরে ফিরবো এবার।

দাঁড়িয়ে শাহবাগ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ০ like!

ভোল্

লিখেছেন তক্ষকঁ, ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩২

ভোল্
........... শাহজাহান পারভেজ রনি

টানা আদলে মাটির দেয়ালগুলো ঝপাঝপ ভেঙ্গে গেলো
কালডাড়াশের মতো আমনের ক্ষেতে ঢুকে পড়লো গাঙ্গুরের জল।
জলডোবার মাঠ জলে থৈ থৈ, আজ দিন দশেক হলো
হাঁড়ায় চাল নেই, হাতে পয়সা নেই
মা মরা ছেলেটা প্রচন্ড ক্ষিধেয়
কেঁদে কুঁকড়ে আছে সকাল থেকে।
অতএব, দু' কাঠা চালের জন্যে হাঁটকুড়ো হারাধন
ফের গিয়ে দাঁড়ায় মিত্তির... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৮ বার পঠিত     ০ like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২০৮৬৫ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ