somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার কলিগ নাফিসা

১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার কলিগ নাফিসা। বসে আমার পাশের টেবিলে। গায়ের রং ফর্সা। যেমনি উচ্চতা তেমনি ওজন। আড়াই বছর বয়সী এক কন্যা সন্তানের মা। নাফিসাকে দেখলে সুঠাম দেহের বৃহদাকার প্রাণী গন্ডারের কথা মনে পড়ে। যে গড়নে বৃহত চলনে নিরীহ। কাজে কামে ধীরস্থির। অফিসের কাউকে যদি জিজ্ঞেস করা হয়, এই অফিসে সবচেয়ে অপদার্থ কর্মী কে?
আমার মনে হয়, নাফিসা বাদে অন্য সবাই নাফিসার নামই বলবে।
এক বছরের বেশি সময় এই অফিসে এলেও নাফিসার সাথে আজই প্রথম কিছুটা আলাপ হয়। চাপা স্বভাবের সে। কারো সাথে তেমন আলাপে জড়ায় না। কাজ না থাকলে মুঠোফোনে বুদ হয়ে পড়ে থাকে। কখনও বা টেবিলে মাথা রেখে ঘুমায়। তাকে নিয়ে আমরা মোটেও হাসাহাসি করি না। যার প্রতিটা কর্মকান্ড ও কথাবার্তা হাস্যকর তাকে নিয়ে হাসাহাসি করা চরম হাস্যকর।
নাফিসার কথাবার্তা কেমন হাস্যকর বলি।
অফিসের কনফারেন্স রুমে কাজ-কামের অগ্রগতি বিষয়ে মিটিং চলছে। প্রধান নির্বাহী স্যার চলমান প্রজেক্টগুলোর অপডেট জানছেন ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। পিওনেরা চা নাস্তা দিচ্ছে। এ সময় নাফিসা এক পিওনকে ডেকে বলে, আমাকে চা টা একটু আগে দিন। চা ঠান্ডা হয়ে গেলে আমি খেতে পারি না।

আজকে কাজের ফাঁকে অপর এক কলিগের সাথে দাম্পত্য জীবনের কোন্দল ও কলহ নিয়ে কথা বলছিলাম। বর্তমানে ঘরে ঘরে দম্পতিদের কোন্দল ও অশান্তির পেছনে একমাত্র দায়ী স্ত্রী এ বিষয়ে আমরা দু'জন যখন একমত ঠিক তখন নাফিসা আমাদের আলোচনায় প্রবেশ করে। বলে, না ভাই আপনাদের কথায় একমত হতে পারলাম না। নারীরা কখনই দায়ী নয়, পুরুষেরাই দায়ী।
আমাদের ক্ষুদ্র আলোচনায় নাফিসা তার মত প্রতিষ্ঠা করে তর্কে বিজয়ী হতে সাংসারিক জীবনের নানা ঘটনা উদাহরণ হিসেবে উপস্থাপন করে। আমরাও আমাদের মত যে সঠিক সেটা প্রমাণের জন্য উদাহরণ হিসেবে নিজের দাম্পত্য জীবনের তিক্ত অভিজ্ঞতা শেয়ার করি।
লাঞ্চ টাইম হলে আলোচনা অমীমাংসিত থেকে সমাপ্ত হয়।
চেয়ার ছেড়ে উঠছি এমন সময় নাফিসা এসে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলে, ধরুন আপনাকে গিফট দিলাম।
খুলে দেখি সুন্দর একটি আলপনা। বলি, বাহ্ সুন্দর তো!
-আপনাদের সাথে কথা বলছিলাম আর আঁক ছিলাম। আরো কিছু আলপনা আঁকা আছে। যখন কাজ থাকে না তখন আঁকি। ভালো লাগে।
আলমিরা থেকে বেশ কয়েকটি কাগজ বের করে তার চিত্রকর্ম দেখায়। খেয়াল করে দেখি, তার কাছে অবস্থান করা ফাইলগুলো আলপনার দ্বারা সজ্জিত।

সুস্থ ও স্বাভাবিক কোনো মানুষ-ই অপদার্থ নয়। প্রতিটা মানুষেরই নিজস্ব গুণ আছে। সৃজনশীল সত্তা আছে। আমরা সেই গুণ বা সত্তা আবিষ্কার করতে না পারলে অপদার্থ ভাবি।

-সোহাগ তানভীর
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২২ রাত ৯:২০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

সনদ জালিয়াতি

লিখেছেন ঢাকার লোক, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৫২


গতকাল দুটো সংবাদ চোখে পড়লো যার মূল কথা সনদ জালিয়াতি ! একটা খবরে জানা যায় ৪ জন ইউনিয়ন চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে জাল জন্ম মৃত্যু সনদ দেয়ার জন্য, আরেকটি খবরে... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

×