শ্রাবণ বিলাপ
১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রাবণের দ্বিতীয় দিন আজ। এখনও চেনা রূপে দেখা যায়নি শ্রাবণের অতিবাহিত দিন দুটি। আষাঢ়ের শেষ ও শ্রাবণের শুরু চৈত্রদিনের মতো উত্তপ্ত। প্রচন্ড খড়ায় জনজীবন ক্লান্ত। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উত্তরাঞ্চলের কৃষকেরা। খড়ায় পাট ও ধান জমিতে পুড়ে মরছে । এ ক্ষতি কৃষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় আছে?
ঈদের ছুটিতে গত সপ্তাহ কেটেছে উত্তরবঙ্গের পাবনা সদরে। নিজ চোখে দেখলাম খড়ায় ফসলের ক্ষতি।
প্রতিনিয়ত ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। মাত্রাতিরিক্ত বৈদ্যুতিক লোডশেডিং। জ্বালানি তেলের দাম ক্রমশ বাড়ছে। সেচ খরচ বেড়েছে অনেক তারপরও সেটা খুব সহজ নয়। জলবায়ু পরিবর্তন হচ্ছে। আষাঢ়-শ্রাবণে এখন খড়ার অাধিক্য। দখল- দূষণে নাব্যতা হারিয়ে মরে যাচ্ছে নদী। যেগুলো বেঁচে আছে সেগুলো মুমূর্ষু। আমরা বেঁচে থাকতে চাই। সুস্থ থাকতে চাই। কিন্তু সুস্থভাবে বেঁচে থাকার অবলম্বনগুলো সুস্থ রাখছি না। দেশ এগিয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। হাসপাতাল তৈরি করতে যতটা উৎসাহী হাসপাতালের প্রয়োজন কমিয়ে আনতে অতটা উৎসাহী দেখি না।
আমাদের প্রাকৃতিক পরিবেশ আমরা-ই বিপন্ন করছি। ফলে প্রকৃতি আমাদের সাথে বৈরি আচরণ করছে। আমরা সচেতন না হলে প্রকৃতির বৈরি আচরণ এক সময় ভয়ংকর রূপ ধারণ করবে। তখন আফসোস করে কোনো লাভ হবে না।
সোহাগ তানভীর
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২২ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুন