somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরোয়ার সাহেব ও আমরা

১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অফিসে কাজের ফাঁকে নানা বিষয়ে আলোচনা হয়। সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি। গত ক'দিন দেশে দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা শোনা যাচ্ছে। দশ তারিখে ঢাকায় বিএনপির সমাবেশ ও দেশের ব্যাংক খাত।
দুপুরের দিকে অফিস মোটামুটি ফাঁকা থাকে। এসময় লোকজনের আসা-যাওয়া খুব কম। আমাদের আলোচনা জমে ওঠে এ সময়।
সরোয়ার সাহেব খুবই ঠান্ডা মেজাজের লোক। চিন্তা ভাবনা না করে কথা বলা তো দূরে থাক, হাসেনও না। প্রতিটা কাজ করেন ধীরস্থির ভাবে। কোনো বিষয়ে তাড়াহুড়া করেন না। আলোচনা বা আড্ডার ক্ষেত্রে আগ্রহ কম। তবে কোনো ভাবে আলোচনা বা আড্ডায় জড়িয়ে গেলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। নিটোল বাস্তব চিত্র তুলে ধরেন।
আজ কথায় কথায় দেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়। বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের অর্থনীতি ও ব্যাংকে তারল্য সংকটের যেসব সংবাদ শোনা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা। যে যার মতো নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করে। কেউ ইতিবাচক ও কেউ নেতিবাচক মত দেয়। সরোয়ার সাহেব চশমার কাঁচ টিস্যু দিয়ে মুছতে মুছতে বলেন, যাহা রটে যাহা একটু হলেও ঘটে, এটা কিন্তু সত্য।
সরোয়ার সাহেবের কথায় কেউ দ্বিমত প্রকাশ করে না। বর্তমান পরিস্থিতিতে দ্বিমতের সুযোগ নাই। সমর্থন দেয়। বলে, এটা ঠিক।
সমর্থন পেলে আর যুক্তিখণ্ডনের প্রয়োজন হয় না। সরোয়ার সাহেবও আর ওদিকে যান না। তারপরও সে যে কথা বলেছেন, সে কথার দিকেই ইঙ্গিত দেন। বলেন, এই যে, বাজারে আপেল পাওয়া যায় এর দামও বৃদ্ধি পেয়েছে। কদিন আগেও যে আপেল একশ টাকা ছিল এখন যেটা দুইশ টাকা। আপেল তো আমাদের দেশে উৎপাদন হয় না। বিদেশ থেকে আমদানি করতে হয়। সেদিন আপেল কিনতে গিয়ে দোকানিকে বললাম, তোমরা এত দাম নিচ্ছো কেন?
দোকানি বলল, আমদানি কম একারণে দাম একটু বেশি।
বললাম, আমদানি কম কেন?
দোকানি বলে, এলসি বন্ধ যে।
বললাম, এলসি বন্ধ কেন?
দোকানি বলে, ডলার নাই এলসি চালু করলে ডলার লাগবো না?
সরোয়ার সাহেব সবাইকে উদ্দেশ্য করে বলেন, চিন্তা করলাম ফুটপাতের সামান্য এক ফল বিক্রেতাও রাখে দেশের অর্থনৈতিক খবর। এলসি ও ডলার সম্পর্কে ফুটপাতের এ ফল বিক্রেতাও এখন অবগত। সেইদেশে যতই আশার বাণী শোনানো হোক না কেন, লাভ নাই। জনগণ ঝুড়ির খবর ঠিকই জানে। কেউ প্রকাশ করে কেউ করে না। তবে এভাবে যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে অবস্থা খুবই কঠিন হবে।
সরোবর সাহেবের কথায় আমরাও একমত হই।


-সোহাগ তানভীর

সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×